Advertisement
E-Paper

বৃষ্টির দিনেও শিশুকে এসিতে রাখছেন? ‘মোড’ পরিবর্তন না করলেই খরচের পাশাপাশি রোগের ঝুঁকিও বাড়বে

প্রবল বৃষ্টি, বেড়ে যাওয়া আর্দ্রতার মধ্যে সঠিক পদ্ধতি না মেনে এসির ব্যবহার করলে বিপদের কারণও হতে পারে। তাই এই সময় একটু সতর্ক হয়েই এসি চালাতে হবে বইকি!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৯:৩৫
বর্ষাকালে কি শিশুকে এসিতে রাখা উচিত?

বর্ষাকালে কি শিশুকে এসিতে রাখা উচিত? ছবি: সংগৃহীত।

বর্ষায় রোদের তাপ কিছুটা কমলেও, এসি চালানোর দরকার হয় এমন মরসুমেও। ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে অনেকে বর্ষাকালে টানা এসি চালিয়ে রাখেন। আপাতদৃষ্টিতে এতে কোনও সমস্যা না থাকলেও, প্রবল বৃষ্টি, বেড়ে যাওয়া আর্দ্রতার মধ্যে সঠিক পদ্ধতি না মেনে এসি চালালে বিপদও ঘটতে পারে। তাই এই সময় একটু সতর্ক হয়েই এসি চালাতে হবে বইকি!

বর্ষার মরসুমে কোন ‘মোড’-এ এয়ার কন্ডিশনার চালানো উচিত, জানেন? স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব কম পড়ে কিসে? প্রবল গরমের সময়ে অধিকাংশের বাড়িতেই এসির মোড থাকে ‘কুল’-এ। যাতে ঘর দ্রুত এবং বেশি ঠান্ডা হবে। কিন্তু বর্ষায় ‘ড্রাই মোড’-এ এসি চালানো উচিত। কেন জানেন?

নামেই লুকিয়ে কারণ। ‘ড্রাই’ মানে শুকনো বা শুষ্ক। বর্ষায় হাওয়ায় যে অতিরিক্ত আর্দ্রতা থাকে, তা শুষে নিতে পারে ড্রাই মোডে চালানো এসি। তাই বিশেষ মোডের আর একটি নাম ‘ডিহিউমিডিফিকেশন’। এতে তাপমাত্রা কমে না, বরং অতিরিক্ত সিক্ত আবহাওয়া থেকে মুক্তি দিতে পারে। কম্প্রেসর এবং ফ্যান চলে ধীর গতিতে। এসির ভিতরে এমন একটি কয়েল থাকে, যার কাজ হল, বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেওয়া। সেটিও কাজ করতে থাকে সমান তালে। স্যাঁতসেঁতে, ভিজে আবহাওয়ার জন্য ড্রাই মোড বেশ কার্যকরী। এই মোডে এসি চালিয়ে রাখলে বর্ষাকালে সর্দিকাশির ঝুঁকি কমে, বিদ্যুতের বিলেও সাশ্রয় হয়।

বাড়িতে শিশু থাকলে বর্যায় এসি চালানোর সময় কী কী নিয়ম মানতে হবে?

১) তাপমাত্রা ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন।

২) খুব বৃষ্টি পড়লে, বাইরের পরিবেশ ঠান্ডা থাকলে সেই সময়টা এসি বন্ধ রাখুন।

৩) এসির ফ্যানের হাওয়া সরাসরি শিশুর গায়ে লাগতে দেবেন না।

Monsoon Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy