Advertisement
E-Paper

রাত হলেই খাই খাই মন হয়? মিষ্টি নয়, তিন কারণে বেছে নিন বিশেষ বাদামটি

রাত হলেই অনেকের এটা-ওটা খেতে ইচ্ছা হয়। কখনও খিদে পেলেও, সব সময় তা নয়। রাত হলে মিষ্টি জাতীয় খাবারের প্রতি লোভ হয়। রাত-বিরেতে এমন ইচ্ছা চাগাড় দিলে কী খাবেন, যা ক্ষতি নয় বরং উপকারই হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৭:০৯
রাত হলেই খিদে চাগাড় দিয়ে ওঠে। ফ্রিজ খুলে মিষ্টি নয়, মনকে তুষ্ট করে খাবেন কোন খাবার?

রাত হলেই খিদে চাগাড় দিয়ে ওঠে। ফ্রিজ খুলে মিষ্টি নয়, মনকে তুষ্ট করে খাবেন কোন খাবার? ছবি: সংগৃহীত।

রাতে ঘুমিয়ে পড়লে এক রকম। তবে গভীর রাত পর্যন্ত ঘুম না এলে শুরু হয় অন্য বিপত্তি। খিদে চাগাড় দিয়ে ওঠে। খোঁজ পড়ে ফ্রিজে। চকোলেট, আইসক্রিম, মিষ্টি— লোভনীয় যা কিছু হাত পড়ে তাতেই। রাত-বিরেতে এমন খাবার মানেই বাড়তি ক্যালোরি এবং শর্করা। তাতে মন তুষ্ট হলেও শরীর ভাল থাকে না।

পুষ্টিবিদেরা বলছেন, রাতের এমন চোরা খিদের জন্য যে কোনও জিনিস নয়, বেছে নিতে পারেন কয়েকটি পেস্তা বাদাম। মুম্বই নিবাসী পুষ্টিবিদ দীপশিখা জৈনের কথায়, তিন কারণে বেছে নেওয়া চলে পেস্তা।

প্রোটিন: ২৮ গ্রাম পেস্তায় রয়েছে ৬ গ্রামের মতো প্রোটিন। বিশেষত নিরামিষ খান যাঁরা, তাঁদের জন্য এই বাদাম খুবই উপকারী। কারণ, পেস্তায় উৎকৃষ্ট মানের প্রোটিন মেলে। এতে রয়েছে প্রয়োজনীয় সমস্ত ধরনের অ্যামিনো অ্যাসিড। পেশি সবল রাখতে, দৈহিক শক্তির প্রয়োজনে প্রোটিন খুবই জরুরি।

ম্যাগনেশিয়াম: শুধু প্রোটিন নয়, ম্যাগনেশিয়ামে ভরপুর পেস্তা। স্নায়ু সক্রিয় রাখতে, হার্টের ছন্দ বজায় রাখতে, স্নায়ু শিথিল করতে, ঘুম আনতে সাহায্য করে ম্যাগনেশিয়াম। শরীরে খনিজটির দরকার সামান্যই তবে, এটির ঘাটতি হলে দেখা দিতে পারে একাধিক সমস্যা।ম্যাগনেশিয়ামের অভাব হলে পেশিতে টান ধরতেও পারে।

ক্যালোরি: ফ্যাটি অ্যাসিড থাকায় সাধারণত বাদামে ক্যালোরির মাত্রা বেশি হয়। তবে কাঠবাদাম, চিনেবাদামের তুলনায় পেস্তার ক্যালোরি অপেক্ষাকৃত কম। তাই যাঁরা মেদ ঝরানোর জন্য ক্যালোরি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তাঁরাও খাই খাই মনকে শান্ত করতে বেছে নিতে পারেন কয়েকটি পেস্তা।

Late Night Snacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy