Advertisement
E-Paper

রাতে পেট ভরে খাওয়ার পরেও খাই খাই ভাব কমছে না? মাঝরাতে খাবারের প্রতি আসক্তি কিসের ইঙ্গিত?

কোন সময় কোন খাবারের প্রতি আসক্তি বাড়ছে, কোন নির্দিষ্ট খাবার বার বার খেতে ইচ্ছে করছে, তা লক্ষ করলেই শরীরের ঠিক কোন সমস্যা হচ্ছে, তার আঁচ পাওয়া যায়। সতর্ক না হলেই বাড়তে পারে সমস্যা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৮:২৪
পেট ভরে খেয়েও কেন ভরছে না পেট?

পেট ভরে খেয়েও কেন ভরছে না পেট? ছবি: সংগৃহীত।

হালকা খিদে পেলেই ফোনের দিকে চলে যায় চোখ। কোন রেস্তরাঁয় কোন অফার চলছে, সেই অনুযায়ী হয় অর্ডার! ভাজাভুজি, রোল-চাউমন, মোমো— এক এক দিন এক এক রকম ফরমায়েশ। আর এর থেকেই শরীরে বাসা বাঁধে স্থূলতার মতো রোগ। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেয়ে কেবল ওজন বাড়ছে না, সঙ্গে কমে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা।

পুষ্টিবিদদের মতে, খাবারের মোট ক্যালোরির ২৫ শতাংশ প্রোটিন থেকে এলে ভুলভাল খাবার খাওয়ার প্রবণতা প্রায় ৬০ শতাংশ কমে যায়। কাজেই দিনের প্রতিটি খাবারের সঙ্গে পর্যাপ্ত প্রোটিন যেন থাকে, এটি খেয়াল রাখতে হবে। খুব খিদে পেলে ভাজা বা প্রসেসড ফুডের প্রতি আসক্তি বেড়ে যায়। কাজেই খিদে চেপে মোটেও বুদ্ধিমানের কাজ নয়। অল্প খিদে পেলেই স্বাস্থ্যকর খাবার খেয়ে নিলে ভুলভাল খাওয়ার প্রতি আসক্তি কমে। তবে কোন সময় কোন খাবারের প্রতি আসক্তি বাড়ছে, কোন নির্দিষ্ট খাবার বার বার খেতে ইচ্ছে করছে, তা লক্ষ করলেই শরীরের ঠিক কোন সমস্যা হচ্ছে, তার আঁচ পাওয়া যায়।

রাতে খাওয়ারর পরেও খাবার খুঁজছেন: রাতে পেট ভরে খাবার কিছু ক্ষণ পরেই আবার খিদে খিদে ভাব? ফ্রিজ খুলে কী খাওয়া যায়, সেই চিন্তাই মাথায় ঘুরতে থাকে। এমনটা রোজ রোজ হলে বুঝতে হবে, শরীরে প্রোটিনের ঘাটতি হচ্ছে। প্রোটিন পর্যাপ্ত মাত্রায় শরীরে না খেলেও খাওয়ার পরেও পেট খালি মনে হয়। তাই সারা দিন ধরে পরিমিত মাত্রায় প্রোটিন যেন ডায়েটে থাকে, তা নিশ্চিত করতে হবে।

মিষ্টির প্রতি আসক্তি: দৈনন্দিন খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট না থাকলে শরীরে আচমকা শর্করার চাহিদা তৈরি হতে পারে। অনেক সময় মানসিক চাপ, মনখারাপের হাত ধরেও এমন ইচ্ছা তৈরি হয়। মনখারাপের সঙ্গে কর্টিসল হরমোনের সম্পর্ক রয়েছে। হরমোনের ক্ষরণ বাড়লে মিষ্টি খেতে ইচ্ছা হতে পারে। যদি দেখেন, বিকেল ৪-৬টার মধ্যে রোজ মিষ্টি খেতে ইচ্ছে করছে, তা হলে বুঝবেন, সেই সময় শরীরে শক্তির অভাব ঘটছে। এর পাশাপাশি, শরীরে জলের ঘাটতি হলেও মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়ে।

নোনতা খাবারের প্রতি আসক্তি: পুষ্টিবিদদের মতে, নোনতা খাবার দেখেই যদি মুখ চালাতে ইচ্ছে করে, তবে সেটা কেবল চোখের খিদে নয়, এর সঙ্গে শারীরিক সমস্যারও যোগ রয়েছে। সাধারণত প্রয়োজনের তুলনায় কম কার্বোহাইড্রেট খেলে, শরীরে অতিরিক্ত মাত্রায় ক্যালোরির ঘাটতি হলে নোনতার প্রতি ঝোঁক বাড়ে। তা ছাড়া মানসিক চাপের মাত্রা বেড়ে গেলেও এই সমস্যা দেখা দিতে পারে। ঘুম কম হলেও ভাজাভুজি, নোনতা খাবারের প্রতি ঝোঁক বাড়ে।

Food Cravings Sugar Craving
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy