আজকের দিন– নিজের চিন্তাভাবনায় একটু পরিবর্তন আনতে হবে এবং এগিয়ে যেতে হবে। তা হলে কর্মে উন্নতি নিজের চেষ্টায় করে ফেলতে সক্ষম হবেন। ব্যবসায় লাভ দেখতে পাবেন। লেখাপড়ার জন্য মানসিক দিকটা শক্ত করতে হবে। আধ্যাত্মিক চিন্তায় মনোনিবেশ করতে পারলে খুব ভাল হবে। প্রেমের দিকে চাপ থাকলেও তা কেটে যাবে। সন্তানদের জন্য সুখবর পেতে পারেন।
এই বছর– এই বছর দূরে কোনও চাকরির সুযোগ আসতে পারে। সংসারে নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন। এই বছর বাবার কাছ থেকে খুব সাহায্য পাবেন। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। কর্মে কোনও ভাবেই ফাঁকি দেওয়া যাবে না, বরং কাজে বেশি মনোযোগ দিলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। সন্তানদের জন্য কিছু করতে হতে পারে। ব্যবসায় তুলনামূলক লাভ দেখতে পাওয়া যাবে। শরীর নিয়ে ছোটখাটো চিন্তা থাকবে।
চরিত্র– নতুন নতুন জিনিস কেনার ইচ্ছা এঁদের মধ্যে প্রবল দেখতে পাওয়া যায়। মধ্যম প্রকৃতির চাকরি এঁদের হয়ে থাকে। এঁরা খুবই শৌখিন প্রকৃতির হন। নিজেও সাজগোজ করেন এবং অন্যদেরও সে ভাবেই দেখতে পছন্দ করেন। পশুপাখিদের খুবই ভালবাসেন। তবে এক বার যদি রেগে যান, এঁদের সামলানো খুবই কঠিন হয়ে পড়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy