Advertisement
E-Paper

৬ এপ্রিল রাশি পরিবর্তন করছে বৃহস্পতি, কোন রাশিতে কী সুফল দেখে নিন

আগামী ৬ এপ্রিল বৃহস্পতি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গমন করবে। ২০২০ সালের ২১ নভেম্বর থেকে মকর রাশিতে অবস্থান করছে। আগামী ২০ জুন গতি পরিবর্তন করে বক্রগতি প্রাপ্ত হবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ০৭:৩৯
বৃহস্পতি কুম্ভ রাশিতে গমনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাশিতে শুভ প্রভাব দান করবে।

বৃহস্পতি কুম্ভ রাশিতে গমনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাশিতে শুভ প্রভাব দান করবে।

৬ এপ্রিল বৃহস্পতি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গমন করবে। ২০২০ সালের ২১ নভেম্বর থেকে মকর রাশিতে অবস্থান করছে। আগামী ২০ জুন গতি পরিবর্তন করে বক্রগতি প্রাপ্ত হবে। ফলে আগামী ১৫ সেপ্টেম্বর ফের মকর রাশিতে ফিরে আসবে। আগামী ১৮ অক্টোবর সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে এবং ২১ নভেম্বর পুনরায় কুম্ভ রাশিতে গমন করবে। গত ২১ নভেম্বর থেকে ৫ এপ্রিল মকর রাশিতে অবস্থান বৃহস্পতির নীচস্ত স্থানে অবস্থান। বৃহস্পতি কুম্ভ রাশিতে গমনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাশিতে শুভ প্রভাব দান করবে। বিশেষ শুভ প্রভাব দান করবে মেষ ,মিথুন, সিংহ, তুলা এবং মকর রাশির ক্ষেত্রে।

মেষ: মেষ রাশির সন্তান সুখের ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, দাম্পত্য সুখ এবং আয়ের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।

বৃষ: বৃষ রাশির অস্থাবর সম্পত্তি, পারিবারিক সুখ এবং কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

মিথুন: মিথুন রাশির শারীরিক ক্ষেত্রের শুভত্ব বৃদ্ধির সঙ্গে সন্তান সুখের ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র এবং আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল বৃদ্ধির সম্ভাবনা।

কর্কট: কর্কট রাশির পারিবারিক সুখ, মাতৃ সুখ, পড়াশোনার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।

সিংহ: সিংহ রাশির শারীরিক শুভত্ব বৃদ্ধির সঙ্গে সম্মান, মর্যাদা বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখ এবং আয় বা লাভের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।

কন্যা: কন্যা রাশির অস্থাবর সম্পত্তি এবং কর্মক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। তবে মঙ্গলের আগমনে সামান্য পরিবর্তন হবে।

তুলা: তুলা রাশির শারীরিক, সম্মান বৃদ্ধি, সন্তান সুখের ক্ষেত্র, ভাগ্য এবং আয়ের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।

ধনু: ধনু রাশির ক্ষেত্রে শারীরিক, সম্মান এবং মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা। শুভত্ব বৃদ্ধি পাবে দাম্পত্য, ভাইয়ের সঙ্গে সম্পর্ক এবং প্রেমপ্রীতির ক্ষেত্রে। ভাগ্য এবং আয় বা লাভের ক্ষেত্রেও শুভ লাভের সম্ভাবনা।

মকর: মকর রাশির কর্মক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।

কুম্ভ: কুম্ভ রাশির সম্মান বৃদ্ধির সঙ্গে সন্তান সুখের ক্ষেত্র, দাম্পত্য সুখের ক্ষেত্র, ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।

মীন: মীন রাশির শারীরিক, সম্মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারিবারিক সুখের ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে।

মহাদশা অন্তর্দশা, জন্মকালীন গ্রহের অবস্থানের কারণে ফলের পরিবর্তন হতে পারে।

jupiter Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy