Advertisement
E-Paper

দুধ, দই না চন্দন, শিবরাত্রিতে কী দিয়ে মহাদেবের অভিষেক করা যায় ভাবছেন? সমস্যা বুঝে বাছুন উপাসনার উপাদান

সকল মানুষের মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা এক নয়। বিভিন্ন মানুষের অপ্রাপ্তি, অভাব, সমস্যা, রোগভোগ ইত্যাদির পার্থক্যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাও ভিন্ন। আকাঙ্ক্ষা এবং সমস্যার নিরসনের জন্য ভিন্ন প্রতিকার মেনে চলা জরুরি।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২
shiv

—প্রতীকী ছবি।

দেবাদিদেব মহাদেব খুব অল্পে তুষ্ট হন। সামান্য বেলপাতাতেই তিনি খুশি। তবে কিছু কিছু তিথি-নক্ষত্রে তাঁর পুজো-আরাধনায় বিশেষ সুফল প্রাপ্তি হয়। শুভ তিথি-নক্ষত্রে কাজ শুরু করলে দ্রুত সুফল প্রাপ্তি হয়। শিবরাত্রির পুণ্য তিথি একটি বিশেষ তিথি। এই তিথি আদিশক্তি এবং পুরুষশক্তির মিলনের পবিত্র তিথি। অর্থাৎ, এই শিবরাত্রি তিথিতেই দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের বিয়ে হয়েছিল। এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞতা, অন্ধকার দূর হয়, পূরণ হয় সকল মনোস্কামনা।

সকল মানুষের মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা এক নয়। বিভিন্ন মানুষের অপ্রাপ্তি, অভাব, সমস্যা, রোগভোগ ইত্যাদির পার্থক্যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাও ভিন্ন। আকাঙ্ক্ষা এবং সমস্যার নিরসনের জন্য ভিন্ন প্রতিকার মেনে চলা জরুরি। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন প্রতিকারের বিধান আছে। দেব-দেবীর আরাধনার মাধ্যমেও সমস্যার সমাধান সম্ভব। মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায়ও সমস্যার সমাধান সম্ভব। বিশেষ এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনা করলে দারুণ ফলপ্রাপ্তি হয়। তবে দীর্ঘকালীন সমস্যার সমাধান পাওয়া এক দিনে সম্ভব নয়। যে কোনও কর্ম অন্তত দেড় মাস থেকে তিন মাস ক্রমাগত করতে হবে। তা হলেই ফলপ্রাপ্তি ঘটবে।

মহাশিবরাত্রিতে দেবাদিদেবের অভিষেকে মনের ইচ্ছা পূরণ হয়। অভিষেক কী? বৈদিক মন্ত্রোচ্চারণ, সম্ভব না হলে দেবাদিদেবের নাম উচ্চারণের সঙ্গে তাঁর মূর্তি বা বিগ্রহ বা শিবলিঙ্গকে তরল নৈবেদ্য দ্বারা স্নান করানোকেই অভিষেক বলা হয়।

বিভিন্ন উপাদান দিয়ে শিবলিঙ্গ অভিষেকে ভিন্ন ফল প্রাপ্তি হয়। কোন উপাদানে কোন সমস্যা সমাধান হয় বা আকাঙ্ক্ষা পূরণ হয়, জেনে নিন।

  • দীর্ঘকালীন সুস্থ জীবন প্রাপ্তির জন্য দুধ দিয়ে অভিষেক করুন। দুধ দ্বারা অভিষেকে দীর্ঘায়ু প্রাপ্তি হয়।
  • দুঃখ এবং জটিল সমস্যা নিবারণের জন্য মধু দিয়ে অভিষেক করুন। মধু দ্বারা অভিষেকে দুঃখ এবং সমস্যা নাশ হয়।
  • ঘি দ্বারা অভিষেকে রোগ এবং অসুস্থতা থেকে পরিত্রাণ মেলে।
  • পঞ্চমৃতম অভিষেক, অর্থাৎ, পাকা কলা, গুড়, মিছরি, বীজহীন খেজুর এবং মধু একত্রে মিশিয়ে পঞ্চমৃতম বানিয়ে সেটি দ্বারা দেবাদিদেবের অভিষেক করলে ধনসম্পদ প্রাপ্তি হয়।
  • সন্তানের মঙ্গলকামনায় দই দিয়ে অভিষেক করুন। দই দ্বারা অভিষেকে সন্তানের মঙ্গল হয়। সন্তান সম্পর্কিত দুশ্চিন্তা নাশ হয় এবং সন্তানের শুভ ফল প্রাপ্তি ঘটে।
  • দুর্ভাগ্য নিবারণ করে সফলতা প্রাপ্তির উদ্দেশ্যে চন্দন দিয়ে অভিষেক করুন। চন্দন দ্বারা অভিষেকে ভাগ্যের উন্নতি হয়।
  • সমস্যা অনুযায়ী অভিষেকের উপাদান স্থির করুন। তবে এক দিনে পূর্ণ সুফল প্রাপ্তি কখনওই সম্ভব নয়। পূর্ণ সুফলপ্রাপ্তির জন্য ভক্তিভরে নির্দিষ্ট কোনও একটি প্রতিষ্ঠিত শিবমন্দিরে গিয়ে কমপক্ষে তিন মাস অভিষেক করলে সুফল প্রাপ্তি হবেই।
Shivratri Maha Shivratri Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy