Advertisement
E-Paper

কাচা জামা পরার বালাই নেই, স্নানও করতে হবে না, প্রতি সকালে বাসি বিছানায় বসে তিন মন্ত্র পাঠেই বদলাবে জীবন!

শাস্ত্র জানাচ্ছে, দিনের শুরুটা ভাল করার জন্য মন্ত্রপাঠ করা উচিত। এতে মন শান্ত হয়, সারা দিনটা খুব ভাল ভাবে কাটানো যায়। এর ফলে নানা দিক থেকে আমরা উন্নতি লাভ করতে পারি।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪
chanting mantra

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কথায় বলে, দিনের শুরুটা ভাল হলে বাকি দিনটাও ভাল কাটে। এ কথা যে সত্য তার বহু প্রমাণ রয়েছে। দিনের শুরুটা ভাল হলে সারা দিন মন সত্যিই ভাল থাকে। যে কোনও কাজ দৃঢ়তার সঙ্গে করা যায়। অন্য দিকে, ঘুম থেকে ওঠার পরই যদি অপ্রীতিকর কোনও পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তা হলে সারা দিন মেজাজ খিটখিটে হয়ে থাকে। কোনও কাজে মনোনিবেশ করা যায় না। মাথায় সেটাই ঘুরতে থাকে। শাস্ত্র জানাচ্ছে, দিনের শুরুটা ভাল করার জন্য মন্ত্রপাঠ করা উচিত। এতে মন শান্ত হয়, সারা দিনটা খুব ভাল ভাবে কাটানো যায়। এর ফলে নানা দিক থেকে আমরা উন্নতিলাভ করতে পারি। শাস্ত্রমতে, সকালে ঘুম থেকে উঠে তিন মন্ত্রোচ্চারণে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে। কোন মন্ত্রগুলি পাঠ করবেন, জেনে নিন।

হনুমানের মন্ত্র: ‘ওম হম হনুমতে নমো’— বজরংবলির এই মন্ত্রটি উচ্চারণে ভাগ্যের অমানিশা কেটে যায়। নিয়মিত এই মন্ত্রপাঠে মনোস্কামনা পূরণ হয়। প্রতি দিন সকালে উঠে হনুমানের এই মন্ত্র পাঠ করলে সারা দিন খুব ভাল ভাবে কাটানো যায়। এর ফলে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বাড়িতেও শান্তির পরিবেশ বজায় থাকে।

শিবের মন্ত্র: ‘ওম নমো শিবায়’— শিবের এই মন্ত্র প্রায় সকলেরই জানা রয়েছে। কিন্তু ছোট্ট এই মন্ত্রের কার্যকারিতা অনেকের কাছেই অজানা। শিবের এই মন্ত্র পাঠে জীবন থেকে সকল অশুভ শক্তি দূর করা সম্ভব। নিয়মিত এই মন্ত্র পাঠ করলে সফলতার পথে আর কোনও বাধার সম্মুখীন হতে হয় না। জীবন আনন্দে ভরে ওঠে। আর্থিক ক্ষেত্রেও উন্নতিলাভ করা যায়।

বিষ্ণুর মন্ত্র: ‘ওম নমো ভগবতে বাসুদেবায় নমো’— এটি বিষ্ণুর প্রধান মন্ত্র। নিয়মিত সকালে ঘুম থেকে ওঠার পর এই মন্ত্র পাঠ করলে সারা দিন ভাল কাটবে। কোনও ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতারও উন্নত হবে। কর্মক্ষেত্র থেকে পারিবারিক, যে কোনও ঝামেলার কবল থেকে রেহাই মিলবে।

Chant Mantra Vedic Mantra Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy