ভগবানের পুজো করার সঙ্গে আমাদের বেশ কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। এতে জীবনে নানা দিক থেকে উন্নতি করা যায় ঠিকই, কিন্তু এ ক্ষেত্রে কিছু ভুল আমরা আমাদের অজান্তেই করে ফেলি, যা আমাদের জীবনে দুঃখ হিসাবে নেমে আসে। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে যে, বেশ কয়েকটা জিনিস রয়েছে যা বাড়িতে কখনও একের বেশি রাখা যাবে না। এতে সুফলের পরিবর্তে কুফল বেশি পাওয়া যায়। এই জিনিসগুলো একের বেশি রাখলে বাড়িতে এবং বাড়ির সদস্যদের জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
বাড়িতে কোন জিনিসগুলি একের বেশি রাখা যাবে না?
১) সূর্যদেবের মূর্তি কোনও ভাবেই বাড়িতে একের বেশি দুটো রাখা যাবে না। সূর্যদেবের মূর্তি সব সময় একটাই রাখতে হবে।
২) যে কোনও দেবীর প্রতিমা কোনও ভাবেই একের বেশি রাখা যাবে না। সব সময় একটাই রাখতে হবে।
আরও পড়ুন:
৩) শালগ্রাম শিলা বাড়িতে কখনওই দুটো রাখতে নেই। এ ছাড়া দুটো শালগ্রাম শিলা কখনও একসঙ্গে প্রতিষ্ঠাও করতে নেই। যখনই প্রতিষ্ঠা করা হবে, তখন একটাই প্রতিষ্ঠা করতে হবে। দুটো শালগ্রাম শিলা একসঙ্গে প্রতিষ্ঠা করলে বাড়িতে খুবই সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
৪) গোমতী চক্র বাড়িতে কখনওই একের অধিক রাখা যাবে না। বাড়িতে সর্বদা একটাই গোমতী চক্র রাখতে হয়। একের বেশি দুটো রাখা একেবারেই ঠিক নয়।