Advertisement
E-Paper

বিচ্ছেদের পরেও ‘স্বপ্নচারিণী’ হয়ে থেকে যান, চেষ্টা করেও ভুলতে পারা যায় না! পাঁচ রাশির প্রেয়সীকে হারালে পস্তাতে হয়

সবাইকে সব সময় ভুলে ওঠা যায় না। তাঁদের উপস্থিতিটাই জীবনে এমন হয় যে মনে দাগ কেটে যায়। বহু চেষ্টা করেও বার বার তাঁদের স্মৃতি এসে উঁকি মারে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৫
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অনেক মানুষই বহু বার প্রেমে পড়েন। খুব কম মানুষেরই প্রথম প্রেম পরিণতি পায়। যে কোনও সম্পর্ক ভাঙলেই কষ্ট হয়। কিন্তু সেই কষ্টের সঙ্গে আমরা মানিয়ে নিতে শিখে যাই। মনে আবার বসন্তের ফুল ফোটে, আমরা পুনরায় প্রেমে পড়ি। কিন্তু সবাইকে সব সময় ভুলে ওঠা যায় না। তাঁদের উপস্থিতিটাই জীবনে এমন হয় যে মনে দাগ কেটে যায়। বহু চেষ্টা করেও বার বার তাঁদের স্মৃতি এসে উঁকি মারে। শাস্ত্র জানাচ্ছে, কিছু রাশির মহিলাদের সঙ্গে এক বার ভালবাসার সম্পর্কে জড়ালে তাঁদের ভুলতে পারা যায় না। তাঁদের আকর্ষণ ক্ষমতা ও ব্যক্তিত্ব এতটাই প্রবল হয়। তালিকায় কোন রাশির মহিলাদের কথা বলা হয়েছে, জেনে নিন।

কোন রাশির জাতিকাদের ভুলতে পারা এক প্রকার অসম্ভব?

বৃষ: বৃষ রাশির জাতিকারা সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নবান হন। এঁরা সঙ্গীকে ভালবাসায় ভরিয়ে রাখেন। তাঁকে কখনও একাকিত্বে ভুগতে দেন না। ভালবাসার মানুষের ভালমন্দের খেয়াল রাখেন। বৃষ জাতিকারা সঙ্গীর জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর করে শান্তিতে ভরিয়ে রাখেন। তবে এঁরা এক বার যদি সঙ্গীর কোনও আচরণে কষ্ট পেয়ে চলে যান, তা হলে আর ফিরে তাকান না। কিন্তু সঙ্গীও তখন আর তাঁদের ভুলতে পারেন না।

কর্কট: কর্কট জাতিকারা এক বার যাঁকে মন দেন, তাঁর জন্য কিছু করাই বাদ দেন না। এঁদের ভালবাসা অটল। প্রবল অশান্তির মুহূর্তেও এঁরা সঙ্গীর হাত শক্ত করে ধরে রাখেন। কখনও তাঁদের সঙ্গ ছাড়েন না। সঙ্গীর পছন্দ-অপছন্দের খেয়াল রাখেন। তবে এঁরা অত্যন্ত সংবেনশীল প্রকৃতির হন। তাই কর্কট জাতিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে এঁদের হারাতে হয়। তখন সঙ্গীর শত অনুনয়েও এঁরা পাত্তা দেন না।

সিংহ: সিংহ জাতিকারা নিজের সঙ্গীকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। এঁরা ঢাল হয়ে ভালবাসার মানুষকে সুরক্ষা প্রদান করে চলেন। বিপদের আঁচ সঙ্গীর গায়ে লাগতে দেন না। এরই সঙ্গে সঙ্গী সম্পর্কে ভাল আছেন কি না সেটারও খেয়াল রাখেন সিংহ জাতিকারা। তবে এঁদের আত্মসম্মানে এক বার আঘাত করলেই মুশকিল। তখন এঁদের হারাতে হয়। কিন্তু সঙ্গীর পক্ষে তখন আর সম্পর্কে তাঁদের অবদান ভোলা যায় না।

বৃশ্চিক: বৃশ্চিক জাতিকারা গভীর ভাবে ভালবাসেন। সঙ্গীকে এঁরা কোনও মতে কষ্ট পেতে দেন না। এঁরা সর্বদা সঙ্গীর মনোমতো করে সব কিছু করার চেষ্টা করেন। ধৈর্য ধরে সঙ্গীর সমস্ত আবদার মেটানোর চেষ্টায় নিমগ্ন থাকেন। তবে সঙ্গীর কোনও আচরণে কষ্ট পেলে বৃশ্চিক জাতিকারা দূরে সরে যান। তখন ভালবাসার মানুষটি চেয়েও এঁদের আর ভুলতে পারেন না। কারণ এঁরা ভোলার মতো হন না।

কুম্ভ: কুম্ভ জাতিকারা স্বাধীনচেতা হন। সম্পর্কে এঁদের নিয়ন্ত্রণ করা যায় না। এঁরা নিজেরা যেটা ঠিক মনে করেন, সেটাই করেন। তবে সঙ্গীর কিসে ভাল হবে, কোন জিনিসটায় তিনি আনন্দ পাবেন, সেটা মাথায় রেখেই করেন। সঙ্গীর ভালমন্দের খেয়াল সব সময় রাখেন। এঁদের ব্যক্তিত্বও হয় আকর্ষক তাই কুম্ভ জাতিকারা এক বার রুষ্ট হয়ে চলে গেলে শত চেষ্টাতেও এঁদের ভুলতে পারা যায় না।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy