Advertisement
E-Paper

নিয়মের বেড়াজালে আটকানো যায় না, আপন ছন্দে জীবন কাটান! চারটি জন্মসংখ্যার ব্যক্তিরা হন নিজের মর্জির মালিক

কয়েকটি জন্মসংখ্যার ব্যক্তিদের শত চেষ্টা করেও দমিয়ে রাখা যায় না। এঁরা অত্যন্ত জেদী ও স্বাধীনচেতা প্রকৃতির হন। অপর ব্যক্তি এঁদের নিয়ন্ত্রণ করবেন তা এঁরা মেনে নেন না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩
astro

—প্রতীকী ছবি।

এক জন মানুষ কেমন প্রকৃতির হবেন তার অনেকটাই নির্ভর করে উক্ত মানুষের জন্মসংখ্যা ও রাশির উপর। আমাদের চারিত্রিক গঠনের নেপথ্যে আমাদের রাশি ও জন্মসংখ্যার প্রবল অবদান থাকে। তবে সব বিষয় যে এই দু’টির উপরই নির্ভর করে তা নয়, কিন্তু অনেক কিছুই আমরা আমাদের রাশি ও জন্মসংখ্যা থেকে পেয়ে থাকি। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, কয়েকটি জন্মসংখ্যার ব্যক্তিদের শত চেষ্টা করেও দমিয়ে রাখা যায় না। এঁরা অত্যন্ত জেদি ও স্বাধীনচেতা প্রকৃতির হন। অপর ব্যক্তি এঁদের নিয়ন্ত্রণ করবেন তা এঁরা মেনে নেন না। তালিকায় কারা রয়েছেন দেখে নিন।

কোন জন্মসংখ্যার জাতক-জাতিকারা স্বাধীনচেতা প্রকৃতির হন?

১: সূর্য দ্বারা পরিচালিত হন ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। সেই কারণে এঁদের তেজও হয় সূর্য-সম। এঁরা জেদ, একাগ্রতা ও আত্মবিশ্বাসে ভরপুর হন। কারও কথামতো চলতে পছন্দ করেন না। নিজে যেটা ঠিক মনে করেন, সেটাই করে থাকেন। ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা স্বাধীনচেতা হন। এঁদের ইচ্ছাকে কখনও দমিয়ে রাখা যায় না। যেটা করবেন বলে স্থির করেন, সেটায় সফল না হওয়া পর্যন্ত ক্ষান্ত হন না।

২: ২ জন্মসংখ্যার ব্যক্তিদের ষষ্ঠেন্দ্রিয় অত্যন্ত সজাগ হয়। এঁরা চাঁদের দ্বারা নিয়ন্ত্রিত, মাথার বদলে মন দিয়ে সিদ্ধান্ত নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিপরীতে থাকা ব্যক্তিটির মনে কখন তাঁকে ঘিরে কোনও খারাপ চিন্তা চলছে সেটা এঁরা সহজেই বুঝে যান। মন দিয়ে সিদ্ধান্ত নিলেও এঁরা যে কোনও পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে নেন। ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের আবেগী ভেবে যাঁরা এঁদের সঙ্গে চালাকি করতে যান, তাঁরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়েন।

৩: বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের কখনও বাঁধাধরা গণ্ডির মধ্যে আটকে রাখা যায় না। এঁরা নানা রকমের জিনিস যাচাই করতে ভালবাসেন। এ ক্ষেত্রে কাছের মানুষও যদি এঁদের বাধা দেন, এঁরা সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা করেন না। ৩ জন্মসংখ্যার ব্যক্তিরা নিজের ছন্দে জীবন কাটাতে ভালবাসেন। কারও দ্বারা নিয়ন্ত্রিত হতে এঁরা পছন্দ করেন না।

৮: ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ শনি। এঁরা নিয়মের বেড়াজালে জীবন কাটাতে ভালবাসেন। তবে সে সকল নিয়ম এঁদের নিজেদেরই বানানো হয়। এঁরা অপরের বা সমাজের বানানো নিয়ম মেনে জীবন কাটাতে পছন্দ করেন না। ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ধৈর্যই তাঁদের প্রধান অস্ত্র। কেউ এঁদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও এঁরা তাঁদের পাত্তা দেন না। তবে মাথা গরমও করেন না। ধৈর্য ধরে অপরের কথা এঁরা এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বার করে দেন।

Birth Number Astrology Astrological Prediction Numerology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy