Advertisement
E-Paper

পেশার চিন্তায় রাতের ঘুম উড়েছে? রাস্তা দেখাবে কর্মকারক! কোষ্ঠীতে শনির অবস্থানই বাতলে দেবে সাফল্যের ঠিকানা

রাশিচক্রে ১২টি রাশির প্রত্যেকের নির্দিষ্ট অধিপতি গ্রহ আছে। শনি বা যে কোনও গ্রহর কোনও রাশিতে অবস্থান করার অর্থ উক্ত রাশির অধিপতি গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫২
saturn

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নাড়িজ্যোতিষ মতে শনি কর্মকারক গ্রহ। অর্থাৎ় শনির সঙ্গে কর্মের সম্পর্ক রয়েছে। যে কোনও ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল প্রদান করে শনি গ্রহ। জন্মকালীন শনির অবস্থান অনুযায়ী বিভিন্ন কর্মের প্রতি আকর্ষণ বা কর্মে সফলতা প্রাপ্তির বিষয়গুলি নির্ভর করে। রাশিচক্রে ১২টি রাশির প্রত্যেকের নির্দিষ্ট অধিপতি গ্রহ আছে। শনি বা যে কোনও গ্রহর কোনও রাশিতে অবস্থান করার অর্থ উক্ত রাশির অধিপতি গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। কর্মকারক শনির সঙ্গে কোন রাশির অধিপতির সম্পর্কে কোন ধরনের কাজের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এবং সফলতা পাওয়া যায়, জেনে নিন।

  • জন্মকালীন শনি মেষ রাশিতে অবস্থান করলে শনি এবং মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হয়। এ ক্ষেত্রে ধাতু সংক্রান্ত ব্যবসা বা চাকরি, ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত কাজ, সরকারি বা সরকারি সংস্থার সঙ্গে সম্পর্কিত কাজে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়।
  • জন্মকালে শনি বৃষ রাশিতে অবস্থান করলে বিলাসবহুল দ্রব্য সম্পর্কিত বিষয়ে চাকরি বা ব্যবসায় সাফল্য পাওয়া যায়। ব্যাঙ্ক, বিমা সংস্থায় কাজ, অভিনয় বা শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হলেও উন্নতি লাভ করা যায়।
  • জন্মকালে শনি মিথুন রাশিতে অবস্থান করলে বুদ্ধির দ্বারা আয়, বাণিজ্যিক লেনদেন, ব্যবসা, দালালি, হিসাবশাস্ত্র ও অঙ্কের সঙ্গে সম্পর্কিত কাজ, আইনবিদ্যা, সামাজিক কাজকর্মে সফলতা লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়।
  • জন্মকালে শনি কর্কট রাশিতে অবস্থান করলে ভ্রমণ সংক্রান্ত কাজ, জল বা তরল সংক্রান্ত ব্যবসা, জাহাজে চাকরি ইত্যাদিতে সাফল্য আসে।
  • সিংহ রাশিতে শনির অবস্থান হলে সরকার বা সরকারের সঙ্গে সম্পর্কিত চাকরি বা ব্যবসায় ভাল প্রশাসক হিসাবে নাম করা যায়।
  • কন্যা রাশিতে শনির অবস্থান হলে ব্যবসায়িক মানসিকতা থাকতে দেখা যায়। এর ফলে ব্যবসা-বাণিজ্যে সফলতা লাভ হয়। এ ছাড়া হিসাবশাস্ত্র, অঙ্কশাস্ত্র সম্পর্কিত কাজেও উন্নতি করা যায়।
  • তুলা রাশিতে শনির অবস্থান হলে ব্যাঙ্ক, ব্যাঙ্কের সঙ্গে সম্পর্কিত ব্যবসা বা চাকরি বিলাসবহুল দ্রব্যের ব্যবসা ইত্যাদিতে সাফল্য লাভ সম্ভব।
  • বৃশ্চিক রাশিতে শনির অবস্থান হলে খনিজ পদার্থ সম্পর্কিত কাজ, ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিন যন্ত্রপাতি সংক্রান্ত চাকরি বা ব্যবসায় সফলতা মেলে।
  • ধনু রাশিতে শনির অবস্থান হলে বনবিভাগ বা বনের সঙ্গে সম্পর্কিত যে কোনও কাজ, কাঠ সংক্রান্ত কাজ, আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ থাকে এবং সফলতা প্রাপ্তি ঘটে। শিক্ষকতা সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পর্কিত পেশায়ও সাফল্য পাওয়া যায়।
  • মকর রাশিতে শনির অবস্থান হলে ভ্রমণ সংক্রান্ত কাজ, খাদ্য এবং জলের সঙ্গে সম্পর্কিত ব্যাবসা বা চাকরি, তেল বা তরল সংক্রান্ত বিষয়ে ব্যবসা বা চাকরি থেকে প্রচুর উন্নতি লাভ করা যায়।
  • কুম্ভ রাশিতে শনির অবস্থাব হলে মনোবিজ্ঞান, প্রশাসক জাতীয় পেশায় সাফল্য আসে।
  • মীন রাশিতে শনির অবস্থান শিক্ষা, চিকিৎসক, ধর্মগুরু, পৌরোহিত্য ইত্যাদি পেশায় সাফল্য লাভ করা যায়।
Birth Chart Saturn Saturn Effect Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy