বছর পাল্টায়, মাস বদলায় কিন্তু টাকার চাহিদা কখনও কমে না। টাকার প্রয়োজন সকলের জীবনেই আছে। নতুন মাস পড়তে না পড়তেই সেই মাসের খরচের ফিরিস্তি হিসাব করতে বসে যাই আমরা। কিছু দিন যেতে না যেতেই দেখা যায় হাতে আর বিশেষ টাকা নেই। তাই মাসের শুরুতেই যদি জেনে নেওয়া যায় যে অর্থভাগ্যে কী আছে তা হলে প্রথম থেকেই খরচ সামলে চলা যায়। ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান অনুযায়ী কোন রাশি আয়ের ক্ষেত্রে কেমন ফল পাবে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ রাশি: আয়ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগে একাধিক গ্রহের অবস্থানের কারণে মেষ জাতক-জাতিকাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। মাসের প্রথম ভাগে ভাল ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
বৃষ রাশি: বৃষ জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রে অবস্থান শনির। যতটা পরিশ্রম করবেন, ততটা ফল পাবেন না। আশানুরূপ আয়ের সম্ভাবনা কম।
মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় ভাগে ক্রমশ আয় বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
কর্কট রাশি: ফেব্রুয়ারিতে কর্কট জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক থাকার কারণে আয়ের ক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হবে।
সিংহ রাশি: আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান সিংহ রাশিকে আয়ের ক্ষেত্রে শুভ ফল দান করবে। চিন্তার কোনও কারণ দেখা যাচ্ছে না।
কন্যা রাশি: কন্যা জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ শুভ হলেও, পূর্ববর্তী সময় খুব শুভ বলা যায় না। একটু বুঝেশুনে খরচা করলে ভাল হয়।
আরও পড়ুন:
তুলা রাশি: আয়ক্ষেত্রে কেতুর অবস্থান তুলা রাশিকে আয়ের ক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তিতে বাধা দান করবে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। আয়ের ক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
ধনু রাশি: আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় ধনু রাশির ব্যক্তিরা খুবই ভাল ফল পাবেন। আনন্দে থাকুন।
আরও পড়ুন:
মকর রাশি: মকর জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় ভাগে আয়ের ক্ষেত্রে ভাল ফল পেতে পারেন।
কুম্ভ রাশি: আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক কুম্ভ রাশিকে আয়ক্ষেত্রে খুবই সুফল দান করবে। দারুণ অর্থপ্রাপ্তি হতে পারে।
মীন রাশি: মীন জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রে মাসের প্রথম ভাগে একাধিক শুভ এবং অশুভ গ্রহের একত্রে অবস্থানের কারণে মাসের প্রথম ভাগে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফল পাবেন।