Advertisement
E-Paper

সব ধাতুর আংটি সবার জন্য শুভ নয়, হতে পারে বড় বিপদ! রাশি মেনে জেনে নিন কোন আংটি আপনার জন্য শুভ

শাস্ত্র জানাচ্ছে, সব ধাতুর আংটি সকলের জন্য শুভ নয়। তেমনই নির্দিষ্ট কিছু ধাতুর তৈরি আংটি পরলে সুফল প্রাপ্তি হয়। রাশি অনুযায়ী আপনার জন্য কোন ধাতুর আংটি পরা ভাল হবে, জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৩
ring

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আংটি পরতে বহু মানুষই ভালবাসেন। ছেলে-মেয়ে নির্বিশেষে এই গয়নার প্রতি প্রেম দেখা যায়। কেবল সোনা বা রুপো নয়, এ ছাড়া আরও নানা ধাতুর তৈরি আংটি আমরা পরে থাকি। তবে যে ধাতুর আংটি পরছেন সেটি আপনার রাশির জন্য শুভ কি না সেটি আমরা ভেবে দেখি না। এর ফলে অজান্তেই নিজের জন্য বিপদ ডেকে আনি আমরা। শাস্ত্র জানাচ্ছে, সব ধাতুর আংটি সকলের জন্য শুভ নয়। তেমনই নির্দিষ্ট কিছু ধাতুর তৈরি আংটি পরলে সুফল প্রাপ্তি হয়। রাশি অনুযায়ী আপনার জন্য কোন ধাতুর আংটি পরা ভাল হবে, জেনে নিন।

কোন রাশির জন্য কোন ধাতুর আংটি শুভ?

মেষ: মেষ জাতক-জাতিকাদের জন্য তামার আংটি শুভ বলে মনে করা হচ্ছে। বাঁ হাতের কনিষ্ঠায় তামার আংটি পরলে এঁরা খুব ভাল ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

বৃষ: রুপোর আংটি বৃষ জাতক-জাতিকাদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে। ডান হাতের মধ্যমায় রুপোর আংটি পরলে এই রাশির দাম্পত্যজীবন সুখের হবে।

মিথুন: মিথুন জাতক-জাতিকারা ডান হাতের কনিষ্ঠায় তামার আংটি পরতে পারেন। এর ফলে আপনারা কর্মজীবনে উন্নতি করতে পারবেন।

কর্কট: আবেগ নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে কর্কট জাতক-জাতিকারা ডান হাতের কনিষ্ঠায় রুপোর আংটি পরতে পারেন। সম্পর্কের জটিলতা থেকেও মুক্তি পাবেন।

সিংহ: ডান হাতের অনামিকায় সোনার আংটি পরলে সিংহ রাশির ব্যক্তিরা নানা দিক থেকে খুব ভাল ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

কন্যা: প্ল্যাটিনামের আংটি কন্যা জাতক-জাতিকাদের জন্য শ্রেষ্ঠ মনে করা হচ্ছে। ডান হাতের অনামিকায় পরলে কর্মক্ষেত্রের সমস্যা থেকে মুক্তি পাবেন।

তুলা: ব্যয় নিয়ন্ত্রণে রাখতে এবং দাম্পত্যজীবনে সুখী হতে তুলা জাতক-জাতিকারা ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরতে পারেন।

বৃশ্চিক: বাঁ হাতের অনামিকায় তামার আংটি পরলে বৃশ্চিক জাতক-জাতিকারা খুব ভাল ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। পারিবারিক জীবন ও কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সুবিধা হবে।

ধনু: ধনু জাতক-জাতিকাদের জন্য শ্রেষ্ঠ হবে ডান হাতের তর্জনীতে সোনার আংটি পরা। এর ফলে আপনারা নানা ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন।

মকর: শনির রাশি মকরের জন্য শ্রেষ্ঠ লোহার আংটি। অর্থ সংক্রান্ত সকল সমস্যা কাটিয়ে ওঠার জন্য বাঁ হাতের মধ্যমায় এই আংটি পরতে হবে।

কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকারাও জীবনে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে বাঁ হাতের মধ্যমায় লোহার আংটি পরতে পারেন।

মীন: সোনার আংটি মীন জাতক-জাতিকাদের জন্য শ্রেষ্ঠ। ডান হাতের অনামিকায় এই আংটি পরলে নানা ক্ষেত্র থেকে সফলতা লাভ করতে পারবেন।

Astro Tips Astrological Tips Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy