Advertisement
E-Paper

ভারত-পাকিস্তান সীমান্তে বিনা বাধায় ‘ভারতের মাটি’তে পা রাখার দাবি! পাক তরুণীর ভিডিয়োয় হইচই, পেলেন ‘মিথ্যুক’ তকমাও

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ওই তরুণী বিষয়স্রষ্টা তথা সাংবাদিকের নাম সানা কাদির। ভাইরাল ভিডিয়োয়, সানাকে পাকিস্তানের কাসুরের কাছে ভারত-পাক গন্ডা সিংহ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতের মাটিতে পা দেওয়ার দাবি করতে দেখা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১১:২৭
Pakistani Journalist and Content creator claims she easily stepped in India at Ganda Singh Border, Internet reacts

পাকিস্তানের সেই তরুণী। ছবি: ইনস্টাগ্রাম।

কাসুরের কাছে ভারত-পাক গন্ডা সিংহ সীমান্ত ক্রসিং দিয়ে বিনা বাধায় ভারতে প্রবেশ করার দাবি তুলে হইচই ফেললেন পাকিস্তানের এক কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা) তথা সাংবাদিক। ভিডিয়োয় তিনি দাবি করেছেন, সীমান্ত এলাকায় গিয়ে সহজেই ভারতের মাটিতে পা দিয়েছেন তিনি। তাঁর সেই ভি়ডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আর তার পরেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ওই পাক তরুণীকে। তাঁকে ‘মিথ্যুক’ বলেও দাগিয়েছেন অনেকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ওই তরুণী বিষয়স্রষ্টা তথা সাংবাদিকের নাম সানা কাদির। ভাইরাল ভিডিয়োয়, সানাকে পাকিস্তানের কাসুরের কাছে ভারত-পাক গন্ডা সিংহ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতের মাটিতে পা দেওয়ার দাবি করতে দেখা গিয়েছে। পাক তরুণীর দাবি, খুব সহজেই ভারতে প্রবেশ করেছেন তিনি। কী ভাবে তিনি ‘ভারতের মাটি’তে পা রাখলেন, তা-ও ওই ভিডিয়োয় দেখাতে দেখা গিয়েছে সানাকে। ভিডিয়োয় সানাকে কাসুর সীমান্তের কাছের এলাকা দেখাতে দেখা যায়। সানা দাবি করেন, তিনি দুই দেশের সীমান্তে দাঁড়িয়ে আছেন, যা তাঁর মতে, কেবল কয়েকটি বাঁশ ও একটি কাপড়ের দড়ি দিয়ে সুরক্ষিত। পরে তাঁকে একটি নির্মীয়মাণ স্থানের দিকে ইশারা করে সীমান্তের ভারতীয় অংশে থাকার দাবিও করতে দেখা গিয়েছে। সানাকে বলতে শোনা যায়, এখানকার ভারতীয় অংশটি এখনও তৈরি হচ্ছে, যেখানে পাকিস্তানের দিক অনেক বেশি উন্নত। এর পর তাঁকে অস্থায়ী সীমানা পার হয়ে নির্মীয়মাণ এলাকায় প্রবেশ করতে এবং ভারতে পা রাখার দাবি করতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচই ফেলেছে সমাজমাধ্যমে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সানার ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘সানা_কাদির_অফিসিয়াল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার পাক বিষয়স্রষ্টার নিন্দায় সরব হয়েছেন অনেকে। তাঁকে ‘মিথ্যুক’ বলেও কটাক্ষ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকেই সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রশ্ন তুলেছেন, আমাদের দেশে প্রবেশ করা কি এতই সহজ? তবে ভারতীয় নেটাগরিকদের বেশির ভাগই ওই তরুণী বিষয়স্রষ্টার দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভুল তথ্য ছড়ানোর জন্য সমালোচনা করেছেন। বেশ কয়েক জন উল্লেখ করেছেন, ভিডিয়োয় সানার পিছনে সীমান্তের গেট দেখা গিয়েছে, যার অর্থ তিনি পাকিস্তানে দাঁড়িয়ে আছেন। কিন্তু এর মানে এই নয় যে ভারতে পা দিয়েছেন তিনি। কেউ কেউ এও মন্তব্য করেছেন, সানা যে সীমান্ত এবং নির্মীয়মাণ স্থান দেখিয়েছেন— দুটোই পাকিস্তানে অবস্থিত। কারণ, তিনি প্রকৃত ভারত-পাক সীমান্ত থেকে বেশ কিছুটা দূরে ছিলেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘পাকিস্তানের সরকারের মতো তাদের বিষয়স্রষ্টারাও মিথ্যুক। ওটা যে ভারত-পাক সীমান্ত, তা একেবারেই বোঝা যায়নি। ভারতের মাটিতে পা রাখার ক্ষমতা নেই ওদের। মিথ্যা তথ্য দেখে বিব্রত হবেন না। ভারতীয় সেনা মানুষকে রক্ষা করতে সর্বদা সজাগ রয়েছে।’’

Viral Video India Pakistan Border Instagram Reel Instagram Video Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy