লটারি কেটে ভাগ্য বদলানোর ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু সকলের সে শখ পূরণ হয় না। লটারি কেটে অনেকেই হাতে থাকা টাকাও হারিয়ে ফেলেন। তখন সমস্যায় পড়তে হয়। সেই কারণে মন চাইলেই লটারি না কেটে, সময়-সুযোগ দেখে লটারি কাটা উচিত। এ ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। লটারি কাটার আগে প্রাপ্তিযোগ আছে কি না সে ব্যাপারে একমাত্র জ্যোতিষশাস্ত্রই আমাদের একটা ধারণা দিতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের সপ্তাহের প্রথমে লটারির দিকে না এগোনোই ভাল হবে। বাকি সময় মন চাইলে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
বৃষ– ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শুরুতে বৃষ রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।
মিথুন– মিথুন রাশির ব্যক্তিদের জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ। মন চাইলে সেই সময় এক বার চেষ্টা করে দেখতে পারেন।
আরও পড়ুন:
কর্কট– সপ্তাহের মধ্য ভাগে কর্কট রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
সিংহ– ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। কম অঙ্কের লটারি কাটলেও সপ্তাহের শেষের দিকে কাটতে পারেন।
কন্যা– কন্যা রাশির জাতকদের জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
আরও পড়ুন:
তুলা– ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শুরুতে তুলা রাশির জাতকেরা লটারি কাটলেও, মধ্য ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
বৃশ্চিক– বৃশ্চিক রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। মন চাইলেই লটারির টিকিট কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন।
ধনু– লটারির ক্ষেত্রে এই সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকারা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মন চাইলে সপ্তাহের শেষ ভাগে এক বার লটারি কেটে দেখতে পারেন।
আরও পড়ুন:
মকর– মকর রাশির জাতক-জাতিকারা ইচ্ছা থাকলে এক বার লটারির টিকিট কেটে দেখতে পারেন। ভাল প্রাপ্তিযোগ রয়েছে।
কুম্ভ– ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের অর্থপ্রাপ্তির থেকে খরচ বেশি হওয়ার আশঙ্কা বেশি দেখা যাচ্ছে। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে।
মীন– মীন জাতক-জাতিকাদের আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)