Advertisement
E-Paper

‘রাহুল গান্ধীকে দেখে মহিলাদের খুব অস্বস্তি হয়’, কংগ্রেস নেতাকে নিয়ে বিস্ফোরক দাবি কঙ্গনার

কঙ্গনার এই মন্তব্য ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে। শিবসেনা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীর বক্তব্য, কঙ্গনার এই মন্তব্য খুবই হাস্যকর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২১:২৭
রাহুল গান্ধীকে নিয়ে বিস্ফোরক দাবি কঙ্গনার!

রাহুল গান্ধীকে নিয়ে বিস্ফোরক দাবি কঙ্গনার! ছবি: সংগৃহীত।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রনৌত। অভিনেত্রী তথা বিজেপি সাংসদের দাবি, রাহুল গান্ধীর জন্য নাকি মহিলারা অস্বস্তিতে পড়ে যান। এমনকি, রাহুলকে ‘টাপোরি’ বলেও কটাক্ষ করেন কঙ্গনা।

রাহুলের আচার-আচরণ নাকি ভাল নয় বলে জানান কঙ্গনা। বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরার থেকে নাকি তাঁর শিক্ষা নেওয়া উচিত। কঙ্গনার কথায়, “ওঁকে (রাহুল) দেখে আমাদের মহিলাদের খুব অস্বস্তি হয়। টাপোরির মতো আসেন আর সবাইকে তুই তোকারি করে কথা বলেন।” কিন্তু রাহুলের বোন প্রিয়ঙ্কার আচরণ বেশ পছন্দ কঙ্গনার। তাই তিনি বলেছেন, “নিজের বোনের থেকেই ওঁর শেখা উচিত। কী সুন্দর ব্যবহার! কিন্তু রাহুল গান্ধী নিজেই খুব বেহায়া।”

কঙ্গনার এই মন্তব্য ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে। শিবসেনা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীর বক্তব্য, কঙ্গনার এই মন্তব্য খুবই হাস্যকর। তাঁর কথায়, “রাজনৈতিক বিভেদ থাকতেই পারে। কিন্তু রাহুলজিকে এ সব বলা মোটেই ঠিক নয়। মহিলাদের উনি যে ভাবে সম্মান করেন এবং মহিলাদের উন্নয়নের কথা ভাবেন, তা আমি নিজে দেখেছি। যে পুরুষের পরিবারের কর্তৃত্বে সব সময়ে মহিলারাই ছিলেন, তাঁকে নিয়ে এমন মন্তব্য করা সত্যিই হাস্যকর।”

উল্লেখ্য, মঙ্গলবার নোরা ফতেহির ‘সরকে চুনর’ গান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। তিনি বলেন, “সস্তা প্রচারের জন্য শালীনতার সব সীমা পার করে ফেলেছে বলিউড। সারা দেশ ওদের ধিক্কার দিচ্ছে। কিন্তু আমার মনে হয় না ওদের কোনও লজ্জা আছে। অবশ্য এই ধরনের গান তো ছোটবেলা থেকে শুনে আসছি। এ তো বড় কোনও বিষয়ই নয়। মাঝে মধ্যে কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে ঠিকই। আমার মনে হয়, এখন আরও বড় কোনও নিষেধাজ্ঞা জারি করা উচিত।”

Kangana Ranaut Arijit Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy