Advertisement
E-Paper

‘পকেটে ৩০ টাকা নিয়ে বাবা মারা যান, সূর্য ডুবলেই আমরা ভয় কাঁপতাম’, কোন আতঙ্কের কথা জানালেন ফরাহ?

শৈশবে বাবার জন্য ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। তিনি একাধিক বার জানিয়েছেন, তাঁর বাবা কামরান খান নিজের ছবির কেরিয়ারে ব্যর্থ হওয়ার পর মদে আসক্ত হয়ে পড়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৮:১৭
কেন সূর্য ডুবলেই ভয় পেতেন ফরাহ?

কেন সূর্য ডুবলেই ভয় পেতেন ফরাহ? ছবি: সংগৃহীত।

মাত্র ৩০ টাকা পকেটে নিয়ে মৃত্যু হয়েছিল ফরাহ খানের বাবার। শৈশবে বাবার জন্য ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। ফরাহ একাধিক বার জানিয়েছেন, তাঁর বাবা কামরান খান নিজের ছবির কেরিয়ারে ব্যর্থ হওয়ার পর মদে আসক্ত হয়ে পড়েছিলেন। এর জন্যই আর্থিক ভাবে ভেঙে পড়েছিলেন তাঁরা।

কঠিন শৈশবের জন্য ‘নেপো কিড’ ট্যাগটি নিজেই মেনে নিতে পারেন না ফরাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি নেপো কিড নই। আমরা খুবই গরিব হয়ে গিয়েছিলাম। আমার বাবা যখন মারা যান, তখন তাঁর পকেটে মাত্র ৩০ টাকা ছিল।”

ফরাহের বাবা একসময় সফল চলচ্চিত্র নির্মাতা ছিলেন। কিন্তু তিনি ‘অ্যায়সা ভি হোতা হ্যায়’ নামের একটি বড় ছবিতে সব টাকা বিনিয়োগ করে দিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। তার পরেই তাঁদের জীবন একেবারে বদলে যায়। তিনি বলেন, “সূর্য ডুবলেই আমরা ভয় পেতাম। জানতাম, রাতে বাবা মদ খেলে কী ঘটতে পারে। আমরা ধনী থেকে হঠাৎই গরিব হয়ে পড়েছিলাম।”

কেন হঠাৎ সব টাকা নিজের ছবির জন্য দিয়ে দিলেন ফরাহের বাবা? বলিউড কোরিয়োগ্রাফার তথা পরিচালক বলেন, “বাবা বড় কিছু করতে চেয়েছিলেন। তিনি বাড়ি পর্যন্ত বন্ধক রেখেছিলেন। ওই ছবিটি শুক্রবার মুক্তি পায়, আর রবিবারের মধ্যে আমরা গরিব হয়ে যাই।”

ফরাহ জানান, এই ঘটনার পর তাঁর বাবা এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি ১৩ বছর বাড়ির বাইরে বেরোননি এবং কাজও করেননি। তিনি বলেন, “আমরা কাউকে বাড়িতে ডাকতে পারতাম না।”

Farah khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy