গ্রহরা প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করে। সেই অনুযায়ী আমাদের জীবনেও নানা পরিবর্তন দেখা যায়। কোনও মাস খারাপ যায় তো, কিছু মাস খুব ভাল কাটে। জীবন কখনও একই ছন্দে এগিয়ে চলে না। সেই অনুযায়ী বিচার করে মনে করা হচ্ছে, এই বছরের ফেব্রুয়ারি মাস অর্থের দিক দিয়ে ছয় রাশির খুব ভাল কাটতে পারে। তবে অর্থকে নিজের দিকে আকৃষ্ট করার লক্ষ্যে পালন করতে হবে বিশেষ একটি নিয়ম। তা হলেই পূর্ণ সুফল প্রাপ্তি হবে। নচেৎ নয়।
আরও পড়ুন:
কোন ছয় রাশির ফেব্রুয়ারি মাস আর্থিক দিক দিয়ে ভাল কাটবে?
বৃষ, মিথুন, তুলা, কুম্ভ, কর্কট ও সিংহ—এই ছয় রাশির ফেব্রুয়ারি মাস আর্থিক দিক দিয়ে খুব ভাল কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। আর্থিক ক্ষেত্রে আসা সমস্ত বাধা কাটিয়ে উঠতে ফেব্রুয়ারি মাস জুড়ে এই ছয় রাশির জাতক-জাতিকাদের বিশেষ এক টোটকা পালন করে চলতে হবে।
আরও পড়ুন:
টোটকা:
ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবারে নির্দিষ্ট এই টোটকাটি পালন করতে হবে। একটি লাল কাপড়ের টুকরো নিন। তাতে একটা এলাচ, এক টাকার কয়েন এবং দু’টি লবঙ্গ রেখে কাপড়টিকে ভাল করে মুড়ে দিন। চাইলে পুঁটুলিও বানাতে পারেন। এ বার মা লক্ষ্মীর সামনে সেটিকে রেখে পুজো দিন ও মনোস্কামনা জানান। পুজো শেষে লাল কাপড়-সহ জিনিসগুলি তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন। দেখবেন অর্থভাগ্যের উন্নতি ঘটছে। আয়ের নতুন উৎসও খুঁজে পেতে পারেন। আর্থিক সমৃদ্ধির পথে আসা সকল বাধা কেটে যাবে। ফেব্রুয়ারির শেষ দিনে সেই জিনিসগুলি মা লক্ষ্মীকে স্মরণ করে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। না ভাসিয়ে, সেগুলি বাড়িতে রেখে দিলেও কোনও সমস্যা নেই।