Advertisement
E-Paper

বিছানার সামনে আয়না রেখেছেন? এর ফলে হতে পারে ভয়ঙ্কর ক্ষতি! অশুভ প্রভাব থেকে বাঁচতে কী করবেন?

বাস্তুমতে, ঘরের মধ্যে আয়না কোথায় রাখা হচ্ছে সেটির উপর অনেক কিছু নির্ভর করে। বহু মানুষই বিছানার সামনে আয়না রাখেন। তবে শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা উচিত নয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৪
mirror placing bed

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রায় সব বাড়িতেই নানা মাপের আয়না রাখা হয়। আয়না কোথায় রাখা হবে তা বাড়ি সাজানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। গৃহসজ্জার ক্ষেত্রে সৌন্দর্য রক্ষা করা জরুরি। এরই সঙ্গে সব কিছু বাস্তুসম্মত হচ্ছে কি না সেটাও খেয়াল রাখতে হয়। বাস্তুমতে, ঘরের মধ্যে আয়না কোথায় রাখা হচ্ছে সেটির উপর অনেক কিছু নির্ভর করে। বহু মানুষই বিছানার সামনে আয়না রাখেন। তবে শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা উচিত নয়। এতে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আরও নানা দিক থেকে ক্ষতির শিকার হতে হয়।

বিছানার সামনে আয়না রাখলে কী হয়?

অশুভ শক্তি: বিছানার সামনে আয়না রাখার ফলে বাড়িতে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়, যার প্রভাব আমাদের জীবনের উপর প্রবল ভাবে পড়তে দেখা যায়। এর ফলে শান্তির বিঘ্ন ঘটে। কোনও কাজ মনোযোগ সহকারে করে ওঠা যায় না। সব সময় মনের মধ্যে অশান্তি কাজ করে।

ঘুমের সমস্যা: বিছানার সামনে আয়না রাখলে ঘুমের প্রবল সমস্যা হতে দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, রাতে ঘুম আসতে চায় না। প্রচুর ক্লান্তির পরও ঘুম ঠিকঠাক হয় না। মেজাজ সব সময় খিটখিটে হয়ে থাকে। এরই সঙ্গে ঘুমের মধ্যে ভয় ধরানো স্বপ্ন গ্রাস করে। রাতে যখন-তখন ঘুম ভেঙে যায়।

সম্পর্কে টানাপড়েন: বিছানার সামনে আয়না রাখলে সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। বিশেষ করে দাম্পত্যজীবনে সমস্যা পিছু ছাড়তে চায় না। একের পর এক অশান্তি লেগেই থাকে। ধীরে ধীরে সম্পর্কের বাঁধন আলগা হতে থাকে। এমনটা হতে দেখলে সচেতনতা অবলম্বন করা জরুরি।

বিছানার সামনে আয়না রাখলে কোন সতর্কতাগুলি অবলম্বন করতে হবে?

অনেক ক্ষেত্রে দেখা যায় গৃহসজ্জা এমন উপায়ে করা হয়েছে যাতে আয়নাকে আর বিছানার সামনে থেকে সরানোর কোনও উপায় নেই। এমন ক্ষেত্রে অযথা চিন্তা না করে কিছু উপায় মেনে চলা যেতে পারে। এতে জীবনে অশুভ শক্তির প্রভাবে কিছুটা হলেও রাশ টানা সম্ভব।

  • মোটা কোনও কাপড় দিয়ে আয়না ঢেকে রাখতে হবে। এ ক্ষেত্রে মোটা পর্দাও ব্যবহার করা যেতে পারে। সব সময় সম্ভব যদি না-ও হয়, ঘুমোতে যাওয়ার আগে সেটিকে অবশ্যই কোনও কাপড় দিয়ে ঢেকে দিতে হবে।
  • সম্ভব হলে খাট সরানো যেতে পারে, যাতে সেটি সরাসরি আয়নার সামনে না আসে।
  • ছোট আকৃতির আয়না হলে সেটিকে কোনও স্লাইডিং দরজাওয়ালা আলমারি বা তাকের ভিতর ঢুকিয়ে রাখতে পারেন। এতে আয়নাটি সরাসরি বিছানার দিকে মুখ করে থাকবে না।
Vastu Tips Vastu Shastra Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy