Advertisement
E-Paper

আত্মকেন্দ্রিক, আখের গোছাতে গিয়ে অন্যকে কষ্ট দিতেও দু’বার ভাবে না! এক নম্বরের স্বার্থপর হিসাবে খ্যাত যে চার রাশি

রাশির কারণে কিছু খারাপ গুণ মানুষের মধ্যে দেখা যায়। সেই মর্মে বিচার করে দেখা যাচ্ছে, রাশিচক্রের চার রাশি স্বার্থপর হন। এঁরা নিজের আখের গুছিয়ে নিতে সর্বদা ব্যস্ত থাকেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮
selfish

—প্রতীকী ছবি।

প্রত্যেক রাশিরই যেমন নানা ভাল দিক রয়েছে, তেমনই আছে কিছু খারাপ দিক। সেই অনুযায়ী উক্ত রাশির জাতক-জাতিকাদের মধ্যেও ভাল-খারাপ উভয় গুণই দেখা যায়। কোনও মানুষই নিজের খারাপ গুণকে ফাঁকি দিতে পারেন না। তাঁকে সবটা সঙ্গে নিয়েই চলতে হয়। এক জন মানুষের মধ্যে থাকা খারাপ গুণগুলির সবটাই যে তাঁর রাশির থেকে পাওয়া তেমনটা নয়। তবে কিছু খারাপ গুণ রাশির কারণেই আমাদের মধ্যে দেখা যায়। সেই মর্মে বিচার করে দেখা যাচ্ছে, রাশিচক্রের চার রাশি স্বার্থপর হন। এঁরা নিজের আখের গুছিয়ে নিতে সর্বদা ব্যস্ত থাকেন। এর ফলে কার কী এল গেল, তাতে তাঁদের কিছু যায় আসে না। সেই তালিকায় কোন কোন রাশি রয়েছ, দেখে নেওয়া যাক এক নজরে।

মেষ: সর্বদা সব ক্ষেত্রে শ্রেষ্ঠ হওয়ার তাগিদ মেষ জাতক-জাতিকাদের কুড়ে কুড়ে খায়। সকলের থেকে এগিয়ে যাওয়ার জন্য কাছের মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারে এঁরা দু’বার ভাবেন না। সর্বদা নিজের সুবিধাটাই দেখেন। মেষ জাতক-জাতিকাদের ভালর জন্য অপরকে যদি সমস্যাতেও পড়তে হয়, তাতেও কিছু যায়-আসে না এঁদের। এঁরা নিজেদেরকে নিয়ে মেতে থাকতেই বেশি পছন্দ করেন।

মিথুন: বুধের রাশি মিথুন জাতক-জাতিকারাও নিজের স্বার্থসিদ্ধির জন্য অপরকে কষ্ট দিয়ে ফেলেন। বুধের দ্বৈত সত্তার জন্য এঁদেরও অনুভূতির দোলাচলে ভুগতে দেখা যায়। কখন এঁদের মন ভাল থাকে আর কখন খারাপ, তা বোঝা বেশ মুশকিল। তবে সর্বোপরি এঁরা নিজেদের সুবিধাটাই দেখেন। অপরকে নিয়ে ভাবেন না। তা সে মানুষটি এঁদের যত কাছেরই হোক না কেন।

সিংহ: মনে করা হয়, সিংহ জাতক-জাতিকারা আত্মগরিমায় পরিপূর্ণ। যে সকল মানুষেরা এঁদের তোষামোদ করে চলেন, তাঁরাই এঁদের কাছে ভাল হন। যাঁরা এঁদের বিশেষ পাত্তা দেন না, তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করতে কুন্ঠাবোধ করেন না এঁরা। সিংহ রাশির ব্যক্তিরা সর্বদা নিজের সুবিধাটাই বোঝেন। সেরা হওয়ার তাগিদে অপরের ক্ষতি করতেও এঁদের হাত কাঁপে না।

কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকারাও নিজের দুনিয়ায় বুঁদ থাকতে ভালবাসেন। এঁরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন। অন্য কেউ মাথার উপর ছরি ঘোরাক সেটা এঁদের মোটে পছন্দ নয়। তেমনটা কেউ করতে এলে তাঁকে অপমান করতেও ছাড়েন না। নিজের সুবিধার জন্য না হলেও, নিজের স্বাধীনতা বজায় রাখার জন্য এঁরা অপরের মনে কষ্ট পৌঁছোন। নিজের স্বাধীনতার উপরে কোনও কিছুকেই জায়গা দেন না কুম্ভ জাতক-জাতিকারা।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy