গবেষণার কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। প্রতি মাসে ২০ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ‘ন্যাশনাল জুট বোর্ড’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি ২০২৬। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখুন।