বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। মিলবে ফেলোশিপ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির কালচার অ্যান্ড আর্কিয়োলজি বিভাগের তরফে এই নিয়োগ। প্রকল্পটিতে কাজের মেয়াদ থাকবে দু’বছরের জন্য। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। প্রার্থীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইতিহাস, ভূগোল, জিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ২৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।