Advertisement
E-Paper

জেআরএফ নেবে আইআইটি খড়্গপুর, আবেদনের শেষ দিন কবে ও প্রক্রিয়াটি কী?

প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। শূন্যপদ একটি। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে কেন্দ্রীয় সরকারের ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৫:২৮
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। শূন্যপদ একটি। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে কেন্দ্রীয় সরকারের ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’। নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের যে কোনও শাখায় স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’ বিভাগে যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ১৯ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

IIT Kharagpur Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy