Advertisement
E-Paper

গরমের দিনে রুক্ষ ও শুষ্ক কোঁকড়ানো চুলের যত্ন নেবেন কী উপায়ে? ঘরোয়া কিছু প্যাকেই জেল্লা ফিরবে চুলের

কোঁকড়া চুল নিয়ে কিছুটা ঝক্কি থাকলেও, সঠিক পরিচর্যায় এই চুলও বাগে আনা যায়। কী ভাবে কেশচর্চা করবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৬:০৩
Homemade Hair Packs for Curly Hair

রক্ষ ও শুষ্ক কোঁকড়ানো চুলের যত্ন নেওয়ার কিছু উপায়। ছবি: এআই সহায়তায় প্রণীত।

চুল সোজা ও মসৃণ হলে খুব সহজেই কেশসজ্জা করা যায়, চট করে জট পড়ে না, খোলা চুলের বাহার দেখেও লোকজন মুগ্ধ হয়। তবে কোঁকড়ানো চুলের ক্ষেত্রে বিষয়টা খানিক উল্টো। একে তো সহজে রকমারি কেশসজ্জা করা যায় না, তার উপর জট ছাড়াতে গিয়ে দম বেরোনোর জোগাড় হয়। গরমের দিনে কোঁকড়ানো চুল আরও বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। তাই এই সময়ে কোঁকড়ানো চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

গরমে কী ভাবে যত্ন নেবেন কোঁকড়ানো চুলের?

ডিম এবং অলিভ অয়েলের প্যাক

কোঁকড়া চুলের যত্নে ডিম এবং অলিভ অয়েল ব্যবহার করতে পারতে পারেন। অলিভ অয়েল, সামান্য অ্যাভোকাডো অয়েল, নারকেল তেল এবং ডিমের সাদা অংশ একসঙ্গে ফেটিয়ে প্যাক বানিয়ে নিন। কোঁকড়া চুল মসৃণ রাখতে এই প্যাকের উপর ভরসা রাখতে পারেন।

আমলকির সঙ্গে নারকেল তেল

এক কাপ পরিমাণ নারকেল তেল নিয়ে তাতে ২ চামচ আমলকি পাউডার বা আমলকির টুকরো ফেলে ফোটাতে হবে। তেলের রঙে বদল হলে নামিয়ে ঠান্ডা করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই তেল ব্যবহার করলে উপকার পাবেন।

কলা-মধুর প্যাক

চুলকে ঘন করতে কলা এবং চুলে আর্দ্রতা ধরে রাখার জন্য মধু বেশ কার্যকরী। তাই একটি পাকা কলা পিষে তাতে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। চাইলে অল্প নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। মিহি মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মাখিয়ে নিন। ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিন। চুল আগের থেকে অনেক বেশি নরম হবে।

অ্যালো ভেরা ও ক্যাস্টর অয়েলের প্যাক

৪ চামচ তাজা অ্যালো ভেরা জেল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল এবং ২ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চুলে ভাল করে মেখে রেখে জল দিয়ে ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই রুক্ষ চুল নরম ও মসৃণ হবে।

Curly Hair Care Summer Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy