Advertisement
E-Paper

চেন্নাইয়ে ‘প্রাসাদ’, গ্যারাজে বিলাসবহুল গাড়ির ছড়াছড়ি! কত সম্পত্তির মালিক ‘হবু মুখ্যমন্ত্রী’ বিজয়ের চর্চিত প্রেমিকা?

সাম্প্রতিক বছরগুলিতে একাধিক সফল ছবিতে অভিনয়ের পর তৃষার পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এ-ও শোনা যায়, বিজয়ের বিপরীতে ‘লিও’ ছবিতে অভিনয়ের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৯:৪৮
All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
০১ / ১৬

তামিলনাড়ুতে একক দল হিসাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে থলপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজ়গম (টিভিকে)। জিতেছে ১০৮টি আসন। তবে সরকার গঠনের জন্য তা পর্যাপ্ত নয়। সে রাজ্যে সরকার গড়তে ১১৮টি আসন চাই।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
০২ / ১৬

এর মধ্যেই তামিলনাড়ুতে সরকার গড়তে চেয়ে বুধবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে আর্জি জানিয়েছেন বিজয়। তবে আদৌ তিনি সরকার গঠন করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ তাঁর কাছে নেই।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
০৩ / ১৬

যদিও কংগ্রেস প্রকাশ্যেই বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে। তবে তার পরেও সরকার গড়তে গেলে যে আসনসংখ্যার প্রয়োজন, তার থেকে কয়েকটা কম রয়েছে। সূত্রের খবর, টিভিকে-র কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজ্যপাল রাজেন্দ্র।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
০৪ / ১৬

ফলে তামিলনাড়ুর রাজনীতিতে সরকার গঠন নিয়ে এখন যথেষ্ট জল্পনা চলছে। এর মধ্যেই আলোচনা শুরু হয়েছে বিজয়ের চর্চিত প্রেমিকা তথা অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে। তাঁকে নিয়ে হইচই পড়েছে সমাজমাধ্যমে।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
০৫ / ১৬

এই আবহেই আরও একটি বিষয় নিয়ে জানতে আগ্রহী হয়ে উঠেছেন থলপতির অনুরাগীরা। আর তা হল বিজয়ের চর্চিত প্রেমিকা তথা অভিনেত্রী তৃষা কত সম্পত্তির অধিকারী?

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
০৬ / ১৬

বছরের পর বছর ধরে তামিল এবং তেলুগু চলচ্চিত্রশিল্পে কাজ করে নিজের জন্য একটি শক্তিশালী পরিচিতি এবং জায়গা তৈরি করেছেন তৃষা। একাধিক হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শককে।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
০৭ / ১৬

সফল কর্মজীবনের জন্য পরিচিত তৃষা দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যেও অন্যতম। চলচ্চিত্রে তাঁর কাজের পাশাপাশি, তৃষার জীবনযাত্রা এবং আয় প্রায়শই মনোযোগ আকর্ষণ করে দর্শকের।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
০৮ / ১৬

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনয়, ব্র্যান্ড চুক্তি এবং অন্যান্য কাজের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন তৃষা। তৈরি করে ফেলেছেন বিলাসবহুল জীবনের ভিত।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
০৯ / ১৬

গত বছরের একটি প্রতিবেদন অনুযায়ী, তৃষার মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা। তাঁর আয়ের একটি বড় অংশ আসে দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয়ের সুবাদে। ছবিপিছু নাকি প্রায় ৩ কোটি টাকা করে পারিশ্রমিক নেন তিনি।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
১০ / ১৬

সাম্প্রতিক বছরগুলিতে একাধিক সফল ছবিতে অভিনয়ের পর তৃষার পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এ-ও শোনা যায়, বিজয়ের বিপরীতে ‘লিও’ ছবিতে অভিনয়ের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
১১ / ১৬

চলচ্চিত্র ছাড়াও ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং পণ্য প্রচারের মাধ্যমেও আয় করেন তৃষা। প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের চুক্তির জন্য তিনি প্রায় ৯ কোটি টাকা করে পারিশ্রমিক নেন।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
১২ / ১৬

চেন্নাইয়ের অভিজাত জায়গায় বাড়ি এবং বিলাসবহুল গাড়ির সংগ্রহও রয়েছে তৃষার। শোনা যায়, তৃষার চেন্নাইয়ের বাড়ির মূল্য প্রায় ১০-১২ কোটি টাকা। হায়দরাবাদেও সম্পত্তি রয়েছে তাঁর, যার মূল্য প্রায় ৬-৭ কোটি টাকা।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
১৩ / ১৬

বিলাসবহুল গাড়ির একটি সংগ্রহও রয়েছে তৃষার। এর মধ্যে রয়েছে মার্সিডিজ়-বেঞ্জ এস-ক্লাস, বিএমডব্লিউ ৫-সিরিজ়, রেঞ্জ রোভার ইভোক এবং মার্সিডিজ়-বেঞ্জ ই-ক্লাস। তার গাড়ির সংগ্রহের মোট মূল্য আনুমানিক ৩-৪ কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
১৪ / ১৬

১৯৯৯ সালে ‘জোড়ি’ ছবির মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন তৃষা। তবে ওই ছবিতে খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেননি তিনি। পরে ২০০৪ সালে প্রভাসের বিপরীতে ‘বর্ষম’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তৃষা।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
১৫ / ১৬

সময়ের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি সফল ছবি তৃষার ঝুলিতে আসে। এর মধ্যে ‘গিল্লি’, ‘সামী’, ‘আরু’, ‘অয়থা এঝুথু’, ‘আদাভারি মাতালাকু অর্ধালু ভেরুলে’, ‘কোডি’, ‘অভিয়ুম নানুম’, ‘ভিন্নাইথান্দি ভারুভায়া’ এবং ‘পোনিয়িন সেলভন’-এর মতো ছবি উল্লেখযোগ্য।

All About Thalapathy Vijay's Rumoured Partner Trisha Krishnan’s Earnings and Luxury Lifestyle
১৬ / ১৬

বিজয়ের সঙ্গে তৃষার অন-স্ক্রিন জুটি ভক্তদের মধ্যে জনপ্রিয়। দু’জনে কয়েক বছর ধরে একসঙ্গে অনেক কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ‘ঘিলি’, ‘থিরুপাচি’, ‘আথি’, ‘কুরুভি’, ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’। এর মধ্যে ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ ছবিতে একটি গানের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল তৃষাকে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy