Advertisement
E-Paper

ফেব্রুয়ারিতে কর্কট রাশির কর্ম, আয় এবং লাভের ক্ষেত্র শুভ

রাশির সঙ্গে শনি বৃহস্পতি এবং মঙ্গলের সম্পর্কের ফলে শারীরিক উদ্দীপনা এবং মানসিক শক্তির ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। রাগ বা উত্তেজনার সম্ভাবনা আছে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ০৮:০০

কর্কট রাশিচক্রের চতুর্থ রাশি। রাশি অধিপতি চন্দ্র। বৃশ্চিক (পঞ্চম) রাশিতে অবস্থান করছে কেতু। মকর (সপ্তম) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি শনি। সহাবস্থান করছে বৃহস্পতি, শুক্র এবং রবি। রবি আগামী ১২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। শুক্র আগামী ২১ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে কুম্ভে গমন করবে। কুম্ভ (অষ্টম) রাশিতে অবস্থান বক্রী বুধের। বুধ আগামী ৪ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে ফের মকরে আসবে। মেষ (দশম) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি মঙ্গল। আগামী ২২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী বৃষ রাশিতে গমন করবে। বৃষ (একাদশ) রাশিতে অবস্থান করছে রাহু।

রাশির সঙ্গে শনি বৃহস্পতি এবং মঙ্গলের সম্পর্কের ফলে শারীরিক উদ্দীপনা এবং মানসিক শক্তির ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। রাগ বা উত্তেজনার সম্ভাবনা আছে।

দ্বিতীয় রাশি এবং রাশি অধিপতির অবস্থান অনুযায়ী ধনস্থানের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। স্থাবর সম্পত্তি, চিকিৎসা সংক্রান্ত, রাসায়নিক দ্রব্য, সোনা, শিক্ষা সংক্রান্ত, প্রসাধন সামগ্রী ইত্যাদি বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।

চতুর্থ রাশির সঙ্গে মঙ্গল এবং শনির দৃষ্টি সম্পর্কে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা জমি, বাড়ি এবং যানবাহন সুখের ক্ষেত্রে।

পঞ্চম রাশিতে কেতুর অবস্থান এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্কে সন্তান সুখের ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। সন্তানের মানসিক উত্তেজনা বৃদ্ধি এবং হঠকারিতা মানসিক অশান্তির কারণ হতে পারে। বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী গর্ভবতীদের ক্ষেত্রে। মধ্যম পড়াশোনার ক্ষেত্র।

মধ্যম ফল আশা করা যায় রোগ, শত্রু, ঋণ, প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে। বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী লিভার, গলব্লাডার এবং ব্লাডসুগারের বিষয়ে।

সপ্তম রাশি অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান হলেও রবির সহাবস্থানের কারণে মাসের প্রথম অর্ধে শক্তিহীন হয়ে পড়ার কারণে শুভ প্রভাব দানে অক্ষম থাকবে। সুতরাং মধ্যম ফল আশা করা যায় দাম্পত্য সুখের ক্ষেত্রে। মাসের দ্বিতীয় অর্ধ শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রে।

নবম রাশি এবং রাশি অধিপতির অবস্থান অনুযায়ী ভাগ্যক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়।

কর্মরাশির অধিপতি কর্কট রাশির বিশেষ শুভ ফলদাতা গ্রহ। নিজক্ষেত্রে শুভ অবস্থান কর্মক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা। বিশেষ শুভ পুলিশ, প্রতিরক্ষা ইত্যাদি বিভাগের কর্মীদের ক্ষেত্রে এবং চিকিৎসক (শল্য চিকিৎসক), রাসায়নিক দ্রব্য, স্থাবর সম্পত্তি সংক্রান্ত, ইমারতি দ্রব্যের ব্যবসায়ীদের ক্ষেত্রে।

একাদশ রাশিতে রাহুর অবস্থান এবং একাদশ রাশির অধিপতির মকরে অবস্থান। আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

cancer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy