Advertisement
E-Paper

কর্কট রাশির চলতি মাসে আয় এবং লাভের ক্ষেত্র শুভ

রাশির সঙ্গে বুধ, বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক মানসিক এবং শারীরিক ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ০৮:১৮
কর্কট রাশিচক্রের চতুর্থ রাশি। রাশি অধিপতি চন্দ্র। বৃশ্চিক (পঞ্চম) রাশিতে অবস্থান করছে কেতু।

কর্কট রাশিচক্রের চতুর্থ রাশি। রাশি অধিপতি চন্দ্র। বৃশ্চিক (পঞ্চম) রাশিতে অবস্থান করছে কেতু।

কর্কট রাশিচক্রের চতুর্থ রাশি। রাশি অধিপতি চন্দ্র। বৃশ্চিক (পঞ্চম) রাশিতে অবস্থান করছে কেতু। মকর (সপ্তম) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি শনি। সহাবস্থান করছে বুধ এবং বৃহস্পতি। বুধ আগামী ১১ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে। কুম্ভ (অষ্টম) রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র। রবি আগামী ১৪ মার্চ এবং শুক্র আগামী ১৭ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী মীন রাশিতে গমন করবে। বৃষ (একাদশ) রাশিতে একত্রে অবস্থান করছে রাহু এবং মঙ্গল।

রাশির সঙ্গে বুধ, বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক মানসিক এবং শারীরিক ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

দ্বিতীয় রাশির সঙ্গে রাশি অধিপতির দৃষ্টি সম্পর্কে শুভ ফলের সম্ভাবনা ধনস্থানের ক্ষেত্রে। সরকার সম্পর্কিত বিষয়, সোনা, পড়াশোনা, খাদ্যদ্রব্য, স্থাবরসম্পত্তি, চিকিৎসা সংক্রান্ত, রাসায়নিক দ্রব্য ইত্যাদিতে বিনিয়োগে লাভের সম্ভাবনা।

চতুর্থ রাশির সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক এবং চতুর্থ রাশি অধিপতির অবস্থান অনুযায়ী শুভ ফল আশা করা যায়। জমি, বাড়ি এবং যানবাহন সংক্রান্ত সুখের ক্ষেত্রে। মায়ের শরীরের প্রতি বিশেষ সচেতন হওয়ার প্রয়োজন।

পঞ্চম রাশির অধিপতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক এবং পঞ্চম রাশিতে কেতুর অবস্থানে সন্তান সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। বিশেষ সচেতনতা অবলম্বনের প্রয়োজন সন্তানসম্ভবাদের ক্ষেত্রে।

মধ্যম পড়াশোনা এবং প্রেমপ্রীতির ক্ষেত্র। তবে উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ।

ষষ্ঠ রাশির সঙ্গে মঙ্গলের দৃষ্টি সম্পর্কের ফলে শত্রু, রোগ এবং ঋণের দ্বারা খুব একটা পরিশ্রান্ত হওয়ার আশঙ্কা কম। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

সপ্তম রাশির অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে। নবম রাশির সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক ভাগ্যক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

দশম রাশি অধিপতি কর্কট রাশির বিশেষ শুভ ফল দাতা গ্রহ। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে। আয় বা লাভ রাশির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

cancer Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy