Advertisement
E-Paper

ফেব্রুয়ারিতে ঘুম এবং পেটের সমস্যায় ভুগতে পারেন মকর রাশির জাতক

পঞ্চম রাশিতে রাহুর অবস্থানে সন্তান সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। সন্তানের মতিগতি মানসিক অশান্তির কারণ হতে পারে। শিক্ষা ক্ষেত্র মধ্যম।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২৮
ফেব্রুয়ারি মাস কেমন যাবে মকর রাশির

ফেব্রুয়ারি মাস কেমন যাবে মকর রাশির

মকর রাশিচক্রের দশম রাশি। রাশি অধিপতি শনি অবস্থান করছে নিজ রাশিতে। সহাবস্থান বৃহস্পতি, রবি এবং শুক্রের। রবি আগামী ১২ ফেব্রুয়ারি এবং শুক্র ২১ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে। কুম্ভ (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে বুধ। বুধের বক্রগতি হওয়ার কারণে আগামী ৪ ফেব্রুয়ারি ফের মকর রাশিতে আসবে এবং গোটা মাস মকর রাশিতে অবস্থান করবে। আগামী ২১ ফেব্রুয়ারি বুধ গতি পরিবর্তন করে সম্মুখাভিমুখ (মার্গী) গতিপ্রাপ্ত হবে। মেষ (চতুর্থ) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি মঙ্গল। আগামী ২২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। বৃষ (পঞ্চম) রাশিতে অবস্থান করছে রাহু। বৃশ্চিক (একাদশ) রাশিতে অবস্থান করছে কেতু।

রাশি অধিপতি নিজ ক্ষেত্রে অবস্থান করলেও রাশিতে একসঙ্গে অবস্থান করছে দ্বাদশ এবং তৃতীয়পতি বৃহস্পতি। ষষ্ঠ এবং নবমপতি বুধ (৪ ফেব্রুয়ারি থেকে) এবং অষ্টমপতি রবি (১২ ফেব্রুয়ারি পর্যন্ত)। শারীরিক উদ্দীপনা থাকলেও বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী হার্ট, লিভার, গলব্লাডার, হজম সংক্রান্ত সমস্যা এবং ত্বক, ঠোঁট এবং কণ্ঠনালীর রোগের বিষয়ে। রাগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

দ্বিতীয় রাশির অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান হলেও মাসের প্রথম অর্ধ রবির কাছাকাছি অবস্থান এবং দ্বিতীয় অর্ধে রবির দ্বিতীয় রাশিতে অবস্থানে ধনস্থানের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। লোহা, তেল, প্রসাধন সামগ্রী, বিনোদন, সিনেমা, মূল্যবান পাথর ইত্যাদি বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।

চতুর্থ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান জমি, বড়ি এবং যানবাহন সুখের ক্ষেত্রে শুভ। বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি মায়ের স্বাস্থ্যের প্রতি।

পঞ্চম রাশিতে রাহুর অবস্থানে সন্তান সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। সন্তানের মতিগতি মানসিক অশান্তির কারণ হতে পারে। শিক্ষা ক্ষেত্র মধ্যম।

ষষ্ঠ রাশি অধিপতির অবস্থান অনুযায়ী মধ্যম ফল রোগ, শত্রু, ঋণ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে।

সপ্তম রাশির সঙ্গে শনি, মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক, মানসিক উত্তেজনা, বাকবিতণ্ডা দাম্পত্য সুখের ক্ষেত্রে বাদ সাধার আশঙ্কা। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্রে।

ভাগ্যক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। কর্মরাশির অধিপতি মকর রাশির বিশেষ শুভ ফলদাতা গ্রহ। কর্মক্ষেত্রে গতানুগতিক, খুব শুভ পরিবর্তনের সম্ভাবনা নেই।

লাভ বা আয়ের ক্ষেত্র শুভ। কাছাকাছি ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা। পার্থিব লাভের থেকে ধর্মীয় লাভ বা জ্ঞান লাভের সম্ভাবনা বেশি। ভাষা, ধর্ম সংক্রান্ত শিক্ষার প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা।

Capricorn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy