Advertisement
E-Paper

অক্টোবরে কোন রাশির পড়াশোনা ভাল হবে, কার হবে না

মেষ রাশির শিক্ষার ক্ষেত্রের সঙ্গে শনি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক। ফলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্র অধিপতির নীচস্ত ক্ষেত্রে অবস্থান। উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল দান করবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ০৮:৪০
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

মেষ রাশির শিক্ষার ক্ষেত্রের সঙ্গে শনি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক। ফলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্র অধিপতির নীচস্ত ক্ষেত্রে অবস্থান। উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল দান করবে। মধ্যম পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্র।

বৃষ রাশির শিক্ষার ক্ষেত্রে পূর্ণ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা কম। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা। পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে মধ্যম ফল প্রাপ্ত হলেও মাসের দ্বিতীয় অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

মিথুন রাশির শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে মধ্যম ফল প্রাপ্ত হলেও মাসের দ্বিতীয় অর্ধে ক্রমশ শুভত্ব বৃদ্ধি পাবে। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র। পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ হলেও দ্বিতীয় অর্ধে সাময়িক বাধাবিঘ্নের সম্ভাবনা আছে।

কর্কট রাশির পড়াশোনার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে সফলতা প্রাপ্ত হলেও দ্বিতীয় অর্ধে বিভিন্ন বাধা বা মনসংযোগ হানির সম্ভাবনা আছে। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্রে। পেশাদারী বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে আগের চেয়ে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশির পড়াশোনার ক্ষেত্রে বর্তমানের তুলনায় শুভত্ব বা সফলতা প্রাপ্ত হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পূর্ণ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা কম।

কন্যা রাশির পড়াশোনার ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য বা শুভ ফল প্রাপ্ত হবে। শুভ পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে।

তুলা রাশির শিক্ষাক্ষেত্র শুভ। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র, মাসের দ্বিতীয় অর্ধে শুভত্ব বৃদ্ধি। শুভ পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে।

বৃশ্চিক রাশির শিক্ষার ক্ষেত্র শুভ। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র। পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

ধনু রাশির শিক্ষার ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। উচ্চশিক্ষার ক্ষেত্র মধ্যম। শুভ পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে।

মকর রাশির পড়াশোনার ক্ষেত্র শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ মধ্যম হলেও পরবর্তী কালে শুভ। পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সাফল্য বা শুভত্ব বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশির শিক্ষাক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্র মাসের প্রথম অর্ধ শুভ। পরবর্তী সময় সাফল্য প্রাপ্তির সম্ভাবনা কম। শুভ পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে।

মীন রাশির পড়াশোনার ক্ষেত্র শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সামান্য হলেও সাফল্য বৃদ্ধি পাবে। পেশাগত বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্র শুভ।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy