Advertisement
E-Paper

দাম্পত্য এবং প্রেম প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধে সমস্যা হতে পারে সিংহ রাশির

সিংহ রাশিচক্রের পঞ্চম রাশি। রাশি অধিপতি রবি অবস্থান করছে মকর (ষষ্ঠ) রাশিতে। আগামী ১২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গমন করবে। বৃশ্চিক (চতুর্থ) রাশিতে অবস্থান করছে কেতু।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ০৮:১৮

সিংহ রাশিচক্রের পঞ্চম রাশি। রাশি অধিপতি রবি অবস্থান করছে মকর (ষষ্ঠ) রাশিতে। আগামী ১২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গমন করবে। বৃশ্চিক (চতুর্থ) রাশিতে অবস্থান করছে কেতু। মকর (ষষ্ঠ) রাশিতে একসঙ্গে অবস্থান করছে রাশি অধিপতি শনি, বৃহস্পতি, শুক্র এবং রবি। শুক্র আগামী ২১ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। কুম্ভ (সপ্তম) রাশিতে অবস্থান করছে বুধ। বুধ বক্রগতির কারণে আগামী ৪ ফেব্রুয়ারি ফের মকর রাশিতে আসবে। মেষ (নবম) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি মঙ্গল। মঙ্গল আগামী ২২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে গমন করবে। বৃষ (দশম) রাশিতে অবস্থান করছে রাহু।

রাশি অধিপতি রবির ষষ্ঠে অবস্থান শারীরিক শক্তি ও উদ্দীপনা বৃদ্ধি করবে।

দ্বিতীয় রাশির সঙ্গে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি সম্পর্কে মধ্যম ফল আশা করা যায় ধনস্থানের ক্ষেত্রে। স্থাবর সম্পত্তি, চিকিৎসা, রাসায়নিক, সোনা, শিক্ষা সংক্রান্ত বিষয় ইত্যাদি বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা। তবে এই মাসে বিনিয়োগের বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরী।

চতুর্থ রাশিতে কেতুর অবস্থান। রাশি অধিপতি মঙ্গলের দৃষ্টির ফলে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা জমি, বাড়ি এবং যানবাহন সংক্রান্ত সুখের ক্ষেত্রে। বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী মায়ের স্বাস্থ্যের বিষয়ে।

পঞ্চম রাশির অধিপতির অবস্থান অনুযায়ী সন্তান সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। শিক্ষার ক্ষেত্র মধ্যম। বিভিন্ন বাধা বা প্রতিকূল পরিস্থিতি শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে।

ষষ্ঠ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান শুভ। রোগ, শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগান্তির আশঙ্কা নেই। শুভ ঋণ, প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও।

সপ্তম রাশির অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান হলেও মাসের দ্বিতীয় অর্ধে রবির আগমন ঘটার কারণে দাম্পত্য সুখে ব্যাঘাত ঘটার আশঙ্কা। মাসের প্রথম অর্ধ দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেম প্রীতির ক্ষেত্র ভাল খারাপ মিশিয়ে থাকবে।

নবম রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থানে ভাগ্যক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

দশম রাশিতে রাহুর অবস্থান দশম রাশি অধিপতির নবমে অবস্থান, বৃহস্পতির দৃষ্টি এবং মাসের শেষ সপ্তাহে নবম পতির আগমন, সব মিলিয়ে কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আগামী মাসে। আয় বা লাভের ক্ষেত্র মধ্যম।

Leo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy