Advertisement
E-Paper

এই মাসে ভাল লাভ হতে পারে মীন রাশির জাতকের

রাশি অধিপতির নীচস্ত অবস্থান হলেও উচ্চস্ত শনির সঙ্গে অবস্থান নীচভঙ্গ যোগের সৃষ্টি করছে। ফলে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ০৮:২০
মীন রাশিচক্রের দ্বাদশ রাশি। রাশি অধিপতি বৃহস্পতি অবস্থান করছে মকর (একাদশ) রাশিতে।

মীন রাশিচক্রের দ্বাদশ রাশি। রাশি অধিপতি বৃহস্পতি অবস্থান করছে মকর (একাদশ) রাশিতে।

মীন রাশিচক্রের দ্বাদশ রাশি। রাশি অধিপতি বৃহস্পতি অবস্থান করছে মকর (একাদশ) রাশিতে। সহাবস্থান করছে রাশি অধিপতি শনি এবং বুধ। বুধ আগামী ১১ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে। বৃষ (তৃতীয়) রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং রাহু। বৃশ্চিক (নবম) রাশিতে অবস্থান করছে কেতু। কুম্ভ (দ্বাদশ) রাশিতে অবস্থান করছে শুক্র এবং রবি। রবি আগামী ১৪ মার্চ এবং শুক্র আগামী ১৭ মার্চ রাশি পরিবর্তন করে মীন রাশিতে গমন করবে।

রাশি অধিপতির নীচস্ত অবস্থান হলেও উচ্চস্ত শনির সঙ্গে অবস্থান নীচভঙ্গ যোগের সৃষ্টি করছে। ফলে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

দ্বিতীয় রাশি অধিপতির অবস্থান অনুযায়ী ধনস্থানের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। সোনা, খাদ্যদ্রব্য, পড়াশোনা, স্থাবর সম্পত্তি, রাসায়নিক জিনিসপত্র, ওষুধ, ইত্যাদি বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।

শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা জমি, বাড়ি এবং যানবাহন সুখের ক্ষেত্রে।

পঞ্চম রাশির সঙ্গে বুধ, বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্কে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা সন্তান সুখের ক্ষেত্রে। পড়াশোনা এবং প্রেমপ্রীতির ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

ষষ্ঠ রাশির সঙ্গে রবি এবং শুক্রের দৃষ্টি সম্পর্ক রোগ, শত্রু এবং ঋণ সংক্রান্ত সমস্যা থেকে রেহাই দেবে। শুভ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে।

সপ্তম রাশির সঙ্গে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক শুভ। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

নবম রাশির সঙ্গে রাশি অধিপতির দৃষ্টি সম্পর্ক এবং নবম রাশিতে কেতুর অবস্থানে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা ভাগ্যক্ষেত্রে।

দশম বা কর্ম রাশি অধিপতি নীচস্ত ভঙ্গ যোগে অবস্থান করছে এবং দশম রাশিতে মঙ্গলের দৃষ্টি মধ্যম কর্ম সংক্রান্ত সুখের ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

আয় রাশির অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। তবে পরিশ্রম প্রয়োজন।

Birth Chart Pisces
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy