Advertisement
E-Paper

মাসের দ্বিতীয় অর্ধে ঝামেলা ঝঞ্জাট এড়িয়ে চলুন ধনু রাশির জাতক

রাশি অধিপতির নীচস্ত অবস্থান হলেও উচ্চস্ত শনির সঙ্গে সহাবস্থানের ফলে নীচস্ত ভঙ্গ হয়ে উচ্চ ফল দান করবে। ফলে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ০৭:৩৯
ধনু রাশিচক্রের নবম রাশি। রাশি অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি অবস্থান করছে মকর (দ্বিতীয়) রাশিতে।

ধনু রাশিচক্রের নবম রাশি। রাশি অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি অবস্থান করছে মকর (দ্বিতীয়) রাশিতে।

ধনু রাশিচক্রের নবম রাশি। রাশি অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি অবস্থান করছে মকর (দ্বিতীয়) রাশিতে। সহাবস্থান করছে মকর রাশির অধিপতি শনি এবং বুধ। বুধ আগামী ১১ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে। কুম্ভ (তৃতীয়) রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র। রবি আগামী ১৪ মার্চ এবং শুক্র আগামী ১৭ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী মীন রাশিতে গমন করবে। বৃষ (ষষ্ঠ) রাশিতে অবস্থান করছে রাহু এবং মঙ্গল। বৃশ্চিক (দ্বাদশ) রাশিতে অবস্থান করছে কেতু।

রাশি অধিপতির নীচস্ত অবস্থান হলেও উচ্চস্ত শনির সঙ্গে সহাবস্থানের ফলে নীচস্ত ভঙ্গ হয়ে উচ্চ ফল দান করবে। ফলে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।

দ্বিতীয় রাশির অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থানে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা ধনস্থানের ক্ষেত্রে। সোনা, পড়াশোনা, খাদ্যদ্রব্য, বস্ত্র, সরকারি দফতরের সঙ্গে সম্পর্কিত বিষয়ে, স্থাবর সম্পত্তি ইত্যাদি বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।

চতুর্থ রাশির অধিপতির অবস্থান অনুযায়ী মাসের প্রথম অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। জমি, বাড়ি এবং যানবাহন সংক্রান্ত সুখের ক্ষেত্রে এবং মাতৃ সুখের ক্ষেত্রে পরবর্তী অর্ধে ফল পরিবর্তনের সম্ভাবনা।

পঞ্চম রাশির অবস্থান অনুযায়ী সন্তান সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। পড়াশোনা এবং প্রেমপ্রীতির ক্ষেত্র মধ্যম। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

ষষ্ঠ রাশিতে রাহু এবং মঙ্গলের অবস্থান ঋণ, রোগ এবং শত্রুর ক্ষেত্রে শুভ অর্থাৎ রোগ এবং শত্রুর দ্বারা পরিশ্রান্ত হওয়ার সম্ভাবনা কম। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা। শুভ দাম্পত্য সুখের ক্ষেত্র।

মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা ভাগ্যক্ষেত্রে। মাসের দ্বিতীয় অর্ধে অশান্তি এড়িয়ে চলুন। সামান্য কারণে ঝগড়ায় জড়িয়ে পড়ার আশঙ্কা।

দশম রাশির সঙ্গে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে বা কর্মে সাফল্যের ক্ষেত্রে।

একাদশ রাশির সঙ্গে শনির দৃষ্টি সম্পর্কে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

Birth Chart Sagittarius
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy