Advertisement
E-Paper

ধনু রাশি নভেম্বর মাসে বিপরীত লিঙ্গের শত্রুদের থেকে সাবধান থাকুন

ধনু রাশি চক্রের নবম রাশি। রাশি অধিপতি বৃহস্পতি অবস্থান করছে নিজ ক্ষেত্রে। আগামী ২০ নভেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী মকর রাশিতে গমন করবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ০০:০৭

ধনু রাশি চক্রের নবম রাশি। রাশি অধিপতি বৃহস্পতি অবস্থান করছে নিজ ক্ষেত্রে। আগামী ২০ নভেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী মকর রাশিতে গমন করবে। মকর (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি শনি। মীন (চতুর্থ) রাশিতে অবস্থান করছে মঙ্গল যা আগামী ১৪ নভেম্বর গতি পরিবর্তন করে সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে। বৃষ (ষষ্ঠ) রাশিতে অবস্থান করছে রাহু। কন্যা (দশম) রাশিতে অবস্থান করছে ষষ্ঠ এবং একাদশ রাশি অধিপতি শুক্র যা আগামী ১৬ নভেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী তুলা রাশিতে (স্বক্ষেত্রে) গমন করবে। তুলা (একাদশ) রাশিতে একত্রে অবস্থান করছে রবি এবং বুধ। রবি আগামী ১৬ নভেম্বর এবং বুধ আগামী ২৮ নভেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। বৃশ্চিক (দ্বাদশ) রাশিতে অবস্থান করছে কেতু।

ধনু রাশির অধিপতি স্বক্ষেত্রে অবস্থান শুভ হলেও দুই পাশে শনি এবং কেতুর অবস্থান অশুভ পাপ কারতারি যোগ সৃষ্টি করে। ফলস্বরূপ পূর্ণ শুভত্ব প্রাপ্তিতে বিঘ্ন ঘটবে।

ধনস্থানে ধনপতির নিজ ক্ষেত্রে অবস্থান শুভ। শুভ লোহা, তেল, সরকারি ক্ষেত্র সম্পর্কিত বিষয়, যোগাযোগ, টেলিকম, স্থাবর সম্পত্তি, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।

চতুর্থ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান, চতুর্থ রাশিতে মঙ্গলের অবস্থান এবং শনির দৃষ্টি। জমি এবং বাড়ির ক্ষেত্রে শুভ। শুভ মাতৃসুখ এবং যানবাহনের ক্ষেত্রে। বিশেষ সচেতনতা অবলম্বন প্রয়োজন পারিবারিক সদস্যের মানসিক উত্তেজনার বিষয়ে। উত্তেজনা মাতৃসুখ এবং পারিবারিক সুখ ব্যাঘাতের কারণ হতে পারে।

আরও পড়ুন: বৃশ্চিক রাশির নভেম্বর মাসে হঠাৎ প্রাপ্তি বা লাভের সম্ভাবনা

পঞ্চম রাশিতে বৃহস্পতির দৃষ্টি, সন্তান সুখের ক্ষেত্রে শুভ। শুভ শিক্ষার ক্ষেত্র। ষষ্ঠে রাহুর অবস্থান এবং ষষ্ঠ রাশির অধিপতির নীচস্ত অবস্থান। রোগ, ঋণ সংক্রান্ত বিষয়ে কোনও রকম যন্ত্রণাদায়ক অবস্থার সৃষ্টির সম্ভাবনা নেই। শুভ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। বিপরীত লিঙ্গের শত্রুদের থেকে সাবধান থাকুন আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। পরবর্তী কালে শুভ।

দাম্পত্য ক্ষেত্র শুভ হলেও সামান্য উত্তেজনা সময়ে সময়ে সুখ ভঙ্গের কারণ হতে পারে। ভাগ্যক্ষেত্রে মিশ্র ফলের সম্ভাবনা। মধ্যম ফল কর্মক্ষেত্রে।

আয় রাশির সঙ্গে মঙ্গল এবং শনির দৃষ্টি সম্পর্কে মধ্যম ফল আশা করা যায় আয় বা লাভের ক্ষেত্রে।

Sagittarius
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy