Advertisement
E-Paper

ডিসেম্বরে কোন রাশি ভাল আয় করবে, কাদের আয় হবে কম

ডিসেম্বর মাসে বৃষ রাশিতে অবস্থান করবে রাহু। মঙ্গল ৫ ডিসেম্বর পর্যন্ত তুলা রাশিতে এবং ৬ ডিসেম্বর থেকে পরবর্তী রাশি বৃশ্চিকে অবস্থান করবে। বৃশ্চিকে অবস্থান করবে রবি, বুধ এবং কেতু।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৮:০৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ডিসেম্বর মাসে বৃষ রাশিতে অবস্থান করবে রাহু। মঙ্গল ৫ ডিসেম্বর পর্যন্ত তুলা রাশিতে এবং ৬ ডিসেম্বর থেকে পরবর্তী রাশি বৃশ্চিকে অবস্থান করবে। বৃশ্চিকে অবস্থান করবে রবি, বুধ এবং কেতু। বুধ ১১ ডিসেম্বর ধনুতে গমন করে ২৯ ডিসেম্বর পর্যন্ত ধনুতে অবস্থান করবে এবং ৩০ ডিসেম্বর থেকে মকরে অবস্থান করবে। রবি ১৬ ডিসেম্বর থেকে পরবর্তী রাশি ধনুতে অবস্থান করবে। ধনু রাশিতে অবস্থান করবে শুক্র। শনি নিজক্ষেত্র মকরে অবস্থান করবে। বৃহস্পতি কুম্ভে অবস্থান করবে।

মেষ রাশির আয়ক্ষেত্র কুম্ভ রাশি। রাশি অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল দান করবে।

বৃষ রাশির আয়ক্ষেত্রের সঙ্গে শনি এবং কেতুর দৃষ্টি সম্পর্ক। আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশির আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশির একাদশ ক্ষেত্রে রাহুর অবস্থান শুভ হলেও পঞ্চমে গ্রহের অবস্থানের কারণে আয়ের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

সিংহ রাশির একাদশ ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা রাশির আয় বা লাভের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক আয় বা লাভের ক্ষেত্রে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

তুলা রাশির আয় বা লাভের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক এবং রাশি অধিপতির অবস্থান শুভ। আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক রাশির আয় বা লাভ ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

ধনু রাশির আয় বা লাভের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি এবং বৃহস্পতির। আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

মকর রাশির আয় বা লাভের ক্ষেত্রে অবস্থান রবি, বুধ এবং কেতুর, মঙ্গলের রাশি পরিবর্তনের পর শুভ ফল প্রাপ্ত হবে। রবির রাশি পরিবর্তনের পর শুভত্ব বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশির আয় বা লাভের ক্ষেত্র অশুভ পাপ কার্তারী যোগে অবস্থান করছে। আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মিন রাশির আয় ক্ষেত্র শুভ কার্তারী যোগে অবস্থান করছে। রাশি অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান আয় এবং লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের দ্বিতীয় অর্ধে শুক্র এবং রবির রাশি পরিবর্তনে ফলের সামান্য পরিবর্তনের সম্ভাবনা।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy