Advertisement
E-Paper

জুন মাসে কোন রাশির পড়াশোনা ভাল হবে, কার হবে না, জেনে নিন

স্নাতক বা তার পরবর্তী শিক্ষা এবং পেশাগত শিক্ষাকে উচ্চশিক্ষা হিসাবে গণ্য করা হয়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ০৭:৫৭
স্নাতক বা তার পরবর্তী শিক্ষা এবং পেশাগত শিক্ষাকে উচ্চশিক্ষা হিসাবে গণ্য করা হয়)।

স্নাতক বা তার পরবর্তী শিক্ষা এবং পেশাগত শিক্ষাকে উচ্চশিক্ষা হিসাবে গণ্য করা হয়)।

(স্নাতক বা তার পরবর্তী শিক্ষা এবং পেশাগত শিক্ষাকে উচ্চশিক্ষা হিসাবে গণ্য করা হয়)।

মেষ রাশির পড়াশোনার ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক থাকায় শিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রের সঙ্গে শুক্রের দৃষ্টি সম্পর্ক উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃষ রাশির মাসের প্রথম অর্ধে পড়াশোনার ক্ষেত্রে খুব ভাল ফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় অর্ধে তুলনামূলক শুভ। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্র।

মিথুন রাশির বিদ্যা অধিপতির বক্রগতির কারণে ফের রাহু কেতু অক্ষে অবস্থান করবে। ফলে পড়াশোনার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, উচ্চশিক্ষার অধিপতির শুভ অবস্থান, মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্কের ফলে শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

কর্কট রাশির শিক্ষার অধিপতি অশুভ পাপ কারতারি যোগে অবস্থান করলেও বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক পড়াশোনার ক্ষেত্রে শুভ প্রভাব দান করবে। মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা উচ্চশিক্ষার ক্ষেত্রে।

পড়াশোনার ক্ষেত্রে সিংহ রাশির খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। তবে ধর্মশিক্ষা, ভাষাশিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্র।

কন্যা রাশির শিক্ষাক্ষেত্রের সঙ্গে শুক্রের দৃষ্টি সম্পর্কের ফলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না।

তুলা রাশির শিক্ষার রাশির অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। পরিশ্রম বিশেষ শুভ ফল দান করবে। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ।

বৃশ্চিক রাশির শিক্ষার অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান, শিক্ষাক্ষেত্রে বৃহস্পতির অবস্থান পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশির পড়াশোনার ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক থাকায় খুভ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মাসের প্রথম অর্ধে শুভ ফল আশা করা যায় না।

মকর রাশির শিক্ষার ক্ষেত্র মধ্যম। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্র।

কুম্ভ রাশির শিক্ষার ক্ষেত্রে রাহু এবং রবির অবস্থান। ক্ষেত্র অধিপতি অশুভ পাপ কারতারি যোগে অবস্থান পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল আশা করা যায় না। তুলনামূলক শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

মীন রাশির পড়াশোনার ক্ষেত্র অশুভ যোগে অবস্থান, বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্কের ফলে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্র। ভাষাশিক্ষা, ধর্মশিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy