Advertisement
E-Paper

বৃহস্পতিতে আপনার ভাগ্যে লক্ষ্মী থাকবে, না থাকবে না? আজকের রাশিফল মিলিয়ে দেখে নিন

বৃহস্পতি মানে লক্ষ্মীর বার, তবে এই দিন সকলের ভাগ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে কী? কোন রাশির জাতকদের এই দিন সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই প্রতিবেদনে দেখে নিন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১১
horoscope of how thursday will pass for the zodiac signs
০১ / ১৩

বৃহস্পতি মানে লক্ষ্মীর বার, তবে এই দিন সকলের ভাগ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে কী? কোন রাশির জাতকদের এই দিন সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই প্রতিবেদনে দেখে নিন।

horoscope of how thursday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ - স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ- ভ্রমণের সুযোগ বন্ধ হতে পারে। কোনও কাজের দ্বারা সকলের প্রীতিলাভ করবেন। কোনও বন্ধু আপনাকে ঠকাতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও মহিলাকে নিয়ে বিপত্তি হতে পারে। কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। কারও প্রতি বেশি উদারতা না দেখানোই ভাল হবে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন – কর্মক্ষেত্রে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপের হেরফের হতে পারে। আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান হতে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। কর্মস্থানে সুনাম বৃদ্ধি। ব্যবসা খুব একটা মনের মতো হবে না। কোনও নতুন কাজ শুরু করা ভাল হবে না।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট - বন্ধুদের জন্য অশান্তি হতে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা। প্রেমিকার সঙ্গে তর্কে জয় ও তাতে আনন্দ লাভ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। অশান্তি থেকে সাবধান থাকুন। টাকাপয়সা চুরি যেতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ – অশান্তি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের কারণে অর্থব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য লাভ। সংসারে ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জন সম্পর্কে খারাপ খবর আসতে পারে। বৃথাভ্রমণ হতে পারে। আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। অর্থভাগ্য ভাল থাকবে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা – ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। একটু সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় রোগ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে চাপ বাড়তে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা – লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। কাজের খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট করতে হবে না। বাড়ির লোকের সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি কাজ সেরে ফেলুন। অপরের উপর কোনও কাজের দায়িত্ব দেবেন না। কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক - দাম্পত্য জীবনে অশান্তির সময়। ব্যবসায় চাপ থাকলেও আয় বাড়বে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনও উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য মনঃকষ্ট বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ততার জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও কূট ব্যক্তির জন্য ক্ষতি হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু – অর্শের যন্ত্রণা বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। ব্যবসায় ভাল আয় হবে। দাম্পত্য বিবাদ যন্ত্রণা বাড়াতে পারে। শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা আসতে পারে। সন্তানের জন্য গর্ববোধ। বাবা-মা’র চিকিৎসায় খরচ বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে সুরাহা হওয়ার সম্ভাবনা। কোনও রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন।

horoscope of how thursday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর - চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। কোনও সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি পাবে। শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের ব্যাপারে আলোচনা।

horoscope of how thursday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ – শারীরিক কারণে ব্যবসার দিকে সময় দিতে পারবেন না। দাম্পত্য সম্পর্কের উন্নতির সময়। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। পরোপকারে শান্তিলাভ। পারিবারিক সমস্যার সুযোগ বাইরের লোক নিতে পারে। চাকরির ব্যাপারে কোনও বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন - চিকিৎসার খরচ নিয়ে চিন্তা। বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি। বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ। প্রিয়জনের কারণে মননঃকষ্ট। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্র শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থ হয়ে পড়তে পারেন। বাড়তি কাজের জন্য সময় নষ্ট।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy