Advertisement
E-Paper

দুঃস্বপ্ন, রোগ থেকে মুক্তি পেতে এবং সম্পত্তি বৃদ্ধি করতে বালিশের মধ্যে রাখুন এগুলি

আমাদের জীবনে সমস্যার শেষ নেই। কে কখন কী সমস্যায় জড়িয়ে পড়বেন কেউ জানেন না। যে কোনও সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে আমরা সকলেই চাই। আমাদের জীবনের সব থেকে সমস্যার বিষয় হল শারীরিক সমস্যা।

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ০৮:০৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আমাদের জীবনে সমস্যার শেষ নেই। কে কখন কী সমস্যায় জড়িয়ে পড়বেন কেউ জানেন না। যে কোনও সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে আমরা সকলেই চাই। আমাদের জীবনের সব থেকে সমস্যার বিষয় হল শারীরিক সমস্যা। শরীর সুস্থ না থাকলে কিছুই ভাল লাগে না। এ ছাড়াও নানা সমস্যা রয়েছে জীবনে। সেগুলো থেকে মুক্তি পেতে সঠিক ভাবে পালন করুন এই টোটকাটি। যা নানা সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে।

টোটকা

মঙ্গলবার এবং শনিবার এই টোটকাটি করতে হবে। এই দু’দিনের মধ্যে যে কোনও এক দিনও করা যেতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের মধ্যে রাখতে হবে একটি পাঁচ টাকার কয়েন, তিনটি বা পাঁচটি লবঙ্গ ও এলাচ। এই জিনিসগুলো বালিশের মধ্যে রেখে ঘুমিয়ে পড়তে হবে। এই কাজটি কিছু দিন পর পর করতে হবে।

এই টোটকার উপকারিতা—

• যাঁরা অত্যধিক দুঃস্বপ্ন দেখেন এর ফলে তাঁদের দুঃস্বপ্ন দেখা অনেকাংশে কমে যাবে।

• বাড়ির প্রধান ব্যক্তির চাকরি বা ব্যবসায় উন্নতি ঘটবে।

• আর্থিক উন্নতি আসবে খুব দ্রুত।

• যদি অনেক দিন ধরে রোগে আক্রান্ত থাকেন তা থেকে মুক্তি পেতে সাহায্য করবে এই টোটকাটি।

dream Clove Cardamom
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy