Advertisement
E-Paper

এই রাশির মানুষরা কোনও পরিস্থিতিতেই কারও ভুল সহজে ক্ষমা করতে পারেন না

মনে করা হয় ক্ষমার করার সমান কোনও উদারতা নেই। যে মানুষ ক্ষমা করতে পারেন তিনি এক রকম অপার শক্তির মালিক হন কারণ সহজে ক্ষমা করতে অনেকেই পারেন না।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২২:৩১

মনে করা হয় ক্ষমার করার সমান কোনও উদারতা নেই। যে মানুষ ক্ষমা করতে পারেন তিনি এক রকম অপার শক্তির মালিক হন কারণ সহজে ক্ষমা করতে অনেকেই পারেন না। কেউ কেউ বহু দিন পর্যন্ত মনের ক্ষোভ পুষে রাখতে পারেন। আর যত দিন না সেই ক্ষোভ মেটে তত দিন তাঁরা শান্তি পান না। এমন অনেক রাশির মানুষ রয়েছেন যাঁরা কারও ভুল কোনও ভাবেই মেনে নিতে পারেন না।

দেখে নিন সেই রাশিগুলো কী কী—

সিংহ

সিংহ রাশির মানুষদের সামনে কেউ অন্যায় করলে তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ হন। ভুল ক্ষমা করা তো দূরের কথা সেই মুহূর্তে তাঁরা কী করবেন তা ভেবে উঠতে পারেন না। অন্যায় করার পর তিনি যতই ভাল কাজ করুন না কেন তাঁরা কিছুতেই ক্ষমা করেন না।

বৃশ্চিক

বৃশ্চিক রাশির মানুষরা ব্যক্তিগত ভাবে কোনও অন্যায় একেবারেই মেনে নিতে পারেন না। আর বিশ্বাসঘতকতা করলে তো তাঁর ক্ষমা পাওয়া অত্যন্ত দুষ্কর হয়ে যায়।

বৃষ

বৃষ রাশির সঙ্গে যদি কোনও ভাবে কেউ কোনও অন্যায় করেন, তা হলে তাঁর প্রতিশোধ নিতে এক মুহূর্তও দেরি হয় না। এমন শাস্তি দেওয়ার চেষ্টা করেন যা তাঁর মনে রাখার মতো হয়।

কন্যা

এই রাশির মানুষ যেমন ভালবাসতে জানেন ঠিক তেমনই অন্যায় করলে তার প্রতিশোধ নিতেও জানেন। ভুলের যত ক্ষন পর্যন্ত না উপযুক্ত শাস্তি দিতে পারছেন তত ক্ষণ স্বস্তি পান না।

মকর

বাইরে এঁদের রাগ খুব একটা প্রকাশ পায় না। তবে ভিতরের রাগ অত্যন্ত খারাপ। প্রতিপক্ষ শত ক্ষমা চাইলেও এঁরা ক্ষমা করতে পারেন না।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy