নিজের সৌভাগ্যকে তুঙ্গে তুলতে আমরা অনেক কিছু করে থাকি। এরই মধ্যে কিছু নিয়ম রয়েছে যা করলে বাড়িতে প্রচুর অর্থের আমদানি হওয়া সম্ভব। এই নিয়মগুলো সঠিক ভাবে করুন এবং ভাগ্যকে নিজের চোখে উদয় হতে দেখুন।
দেখে নিন নিয়মগুলো কী কী—
• ঘরের পূর্ব দিকে একটি সূর্যযন্ত্রম স্থাপন করুন। এই সূর্যযন্ত্রমটি অবশ্যই ধূপ ধুনো দিয়ে পুজো করতে হবে।
• বাড়ির অর্থ রাখার জায়গা অর্থাৎ ক্যাশবাক্স বা যেখানে টাকা রাখা হয় সেটি অবশ্যই রাখুন ঘরের পূর্ব দিকে।
• ক্যাশবাক্সের ভেতর এবং বাইরের রং করতে হবে হলুদ।
• মনে রাখতে হবে ক্যাশবাক্স যেন বাইরে থেকে আসা অতিথিরা না দেখতে পান। এমনকি বাড়ির সদস্যদেরও যতটা সম্ভব এই স্থানে কম যাওয়াই ভাল।
• ঘরের প্রধান দরজার মাথায় একটি বাঁশি রাখুন। এতে ঘরের যত রকম নেগেটিভ শক্তি থাকে সে সব সরে গিয়ে পজেটিভ এনার্জি প্রবেশ করবে। এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে। এ ছাড়া যাঁরা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন তাঁরা ক্যাশবাক্সে ছোট ছোট বাঁশি রাখতে পারেন।
• ব্যবসার স্থানে বা অফিসে বসার জায়গায় লক্ষ্মী মূর্তি বা ছবি অবশ্যই রাখবেন। তাতে প্রতিনিয়ত ফুল, জল দিয়ে পুজো করুন।
এই টোটকাগুলো সঠিক নিয়ম অনুসারে করলে অবশ্যই শুভ ফল পাওয়া যাবে।