Advertisement
E-Paper

দারিদ্র থেকে মুক্তি পেতে মেনে চলুন এ সব নিয়ম

এই দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ নিয়ম রয়েছে যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়।

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪৯
দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে রয়েছে কিছু সহজ নিয়ম

দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে রয়েছে কিছু সহজ নিয়ম

দারিদ্র মানুষের জীবনে একটা এমন অবস্থা যা মানুষকে ভেতর থেকে একেবারে দুর্বল করে ফেলে। এর প্রভাবে মানুষ হয়তো কখনও মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। এই দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ নিয়ম রয়েছে যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়।

টিপস

১) প্রতিনিয়ত আমরা যে ঠাকুর পুজো করি তাঁর কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলতে হয়। যেমন নিত্য দিনের পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে, শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না ইত্যাদি। এগুলি চরম দারিদ্র ডেকে আনে।

২) যদি বাড়িতে কখনও প্রয়োজন ছাড়া গাছ কাটা হয়, তা হলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে। বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্র ডেকে আনে।

৩) বাড়ির প্রধান দরজার সামনে কখনও ভারী বা বড় কিছু রাখতে নেই। যেমন পাথরের চাঁই, মাটির ঢিবি জাতীয় কিছু। এতে বাড়িতে উন্নতি আসতে বাধা পায়।

৪) বাড়িতে কোথাও কোনও ভাবে নোংরা জল জমতে দেওয়া যাবে না। এর ফলে বাড়িতে দারিদ্র দ্রুত প্রবেশ করে। এ রকম অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন।

৫) প্রতি দিন ঘর পরিষ্কারের সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে তবে ঘর মুছলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যায় এবং বাড়ির পরিবেশ পজিটিভ এনার্জিতে ভরে থাকে।

৬) বাড়িতে জলের পাত্র কখনও খালি রাখতে নেই। সব সময় জলপূর্ণ রাখতে হয়। খালি জলের পাত্র দারিদ্রের আরেকটি বিশেষ লক্ষণ।

Vastu Shastra Poverty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy