Advertisement
E-Paper

Panchayat: সংবাদ সংস্থা রায়পুর নাবালিকাকে গণধর্ষণ, চাপা দিতে অভিযুক্তদের এক লক্ষ টাকা দিতে নির্দেশ

আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে গণধর্ষিত নাবালিকা। প়ঞ্চায়েতের সাহায্যে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। অবশেষে চার জন গ্রেফতার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১৪:২৪
আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে গণধর্ষিত নাবালিকা।

আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে গণধর্ষিত নাবালিকা।

আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল ১৬ বছরের কিশোরী। পথে তাকে গণধর্ষণ করে চার জন। ছত্তিশগঢ়ের যশপুরে শনিবার ঘটে এই কাণ্ড। পুলিশের হস্তক্ষেপে অবশেষে গ্রেফতার চার অভিযুক্ত।

গত শনিবার গণধর্ষিত হয় কিশোরী। পঞ্চায়েতের নির্দেশে নির্যাতিতাকে এক লক্ষ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে চার অভিযুক্ত। পুলিশ জানতে পেরে সোমবার মামলা দায়ের করে।

যশপুরের পুলিশ সুপার ডি রবিশঙ্কর বলেন, ‘‘৯ জুলাই ঘটনাটি ঘটে। আত্মীয়ের বাড়ি যাচ্ছিল কিশোরী। পথে দু’ জন তাকে তুলে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে অপেক্ষা করছিল আরও দু’জন। চার জন তাকে গণধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে পালায়।’’

১০ জুলাই, গত রবিবার ওই চার জন অভিযুক্ত প়়ঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেন। তাদের মদতেই গণধর্ষণের ঘটনা পুলিশের থেকে আড়াল করার চেষ্টা করে চার জন। পুলিশ সুপারের কথায়, ‘‘এর পরেই সালিশি সভা ডাকেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। সেখানে অভিযুক্তদের এক লক্ষ টাকা নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দেন তিনি। ১১ জুলাই পুলিশ ঘটনাটি জানতে পেরে মামলা দায়ের করে।’’

Gang Rape rape police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy