Advertisement
E-Paper

Covid-19: মুম্বইয়ের স্কুলে এক সঙ্গে ১৮ পড়ুয়া সংক্রমিত, গণ হারে শুরু হল পরীক্ষা

আক্রান্ত পড়ুয়াদের মধ্যে এক জনের বাবা সম্প্রতি কাতার থেকে ফিরেছিলেন। আশঙ্কা, ওই পড়ুয়ার থেকেই সংক্রমণ ছড়িয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৩:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মুম্বইয়ের একটি স্কুলে ১৮ জন করোনাভাইরাস সংক্রমিত পড়ুয়ার খোঁজ মিলল। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর, গত ১৩ ডিসেম্বর ওই স্কুলের কয়েক জন পড়ুয়ায় করোনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৭ জনের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার রিপোর্ট মেলে। এর পর স্কুলের ৬৫০ জন পড়ুয়ার পরীক্ষা করানো হয়, সংক্রমণ ধরা পড়ে আরও ১১ জনের।

আক্রান্ত পড়ুয়াদের মধ্যে এক জনের বাবা সম্প্রতি কাতার থেকে মুম্বইয়ে ফিরেছিলেন। আশঙ্কা, ওই পড়ুয়ার থেকেই সংক্রমণ ছড়িয়েছে। যদিও ওই ব্যক্তির আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এই পরিস্থিতিতে মুম্বইয়ের উপকণ্ঠের ওই স্কুল সংলগ্ন এলাকা এবং পড়ুয়া ও শিক্ষকদের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত, সরকারি হিসেব অনুযায়ী শুক্রবার মহারাষ্ট্রে নতুন করে ৯০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ৮ জনের জিন বিন্যাস পরীক্ষায় করোনাভাইরাসের ওমিক্রন রূপের উপস্থিতি ধরা পড়েছে। ওমিক্রম আক্রান্তদের মধ্যে ৬ জনই পুণের বাসিন্দা।

COVID-19 Coronavirus in India corona Omicron mumbai maharashtra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy