Advertisement
E-Paper

এআই সম্মেলন প্রতিবাদ: ৯ যুব কংগ্রেস কর্মীর জামিন মঞ্জুর করল আদালত! এক জনের পুলিশি হেফাজত

পুলিশ সূত্রে খবর, এই মামলায় গ্রেফতার হওয়া ১০ জন কংগ্রেস কর্মীর মধ্যে ৯ জনকে ২৫ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের বাসিন্দা সিদ্ধার্থের জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০২:৪০

—প্রতীকী চিত্র।

দিল্লিতে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে খালি গায়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় ধৃত ১০ জনের মধ্যে ন’জন অভিযুক্তকে জামিন দিয়েছে পটীয়ালা হাউস আদালত। সিদ্ধার্থ অবধূত নামের এক কংগ্রেস কর্মীর জামিনের আবেদন খারিজ করেছে আদালত। তাঁকে আরও চার দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। রবিবার এমনই নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে খবর, এই মামলায় গ্রেফতার হওয়া ১০ জন কংগ্রেস কর্মীর মধ্যে ৯ জনকে ২৫ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের বাসিন্দা সিদ্ধার্থের জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে। তাঁকে আরও চার দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কৃত্রিম মেধা সম্মেলন (এআই ইমপ্যাক্ট সামিট) চলাকালীন দিল্লির ভারত মণ্ডপমের ভিতরে প্রবেশ করে জামা খুলে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের কয়েক জন কর্মী। তাঁদের জামায় যেমন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা লেখা ছিল, তেমনই ছিল ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতারও সমালোচনা। প্রতিবাদের জন্য ব্যবহৃত টি-শার্টগুলোর ডিজাইনের দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ বলে জানা গিয়েছে। পুলিশ সিদ্ধার্থকে এই ঘটনার অন্যতম ‘মূল পরিকল্পনাকারী’ হিসাবে চিহ্নিত করেছে।

গত বুধবার, সিদ্ধার্থ এবং আরও দুই অভিযুক্তকে হিমাচল প্রদেশের একটি রিসর্ট থেকে গ্রেফতার করা নিয়ে দিল্লি ও হিমাচল পুলিশের মধ্যে আইনি সংঘাত তৈরি হয়েছিল।

AI Summit Congress Protest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy