Advertisement
E-Paper

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তামিলনাড়ুতে আটক ৫০! রাজ্যে এনে তুলে দেওয়া হবে বিএসএফের হাতে

তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, সালেম জেলা থেকে আটক করার পরে ওই ৫০ জন বাংলাদেশিকে ট্রেনে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে শনিবার। তাঁদের বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৬:০১
50 Bangladeshi nationals sent to West Bengal from Tamil Nadu by train for deportation

প্রতিনিধিত্বমূলক ছবি।

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ৫০ জনকে আটক করা হয়েছে তামিলনাড়ুতে। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, সালেম জেলা থেকে আটক ওই ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন মহিলা। তাঁদের ট্রেনে পুলিশি পাহারায় পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে বলে শনিবার জানিয়েছে সে রাজ্যের সরকার।

তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, আটক করার পরে প্রাথমিক ভাবে ওই সন্দেহভাজন বাংলাদেশিদের সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বিশেষ আটক শিবিরে রাখা হয়েছিল। সরকারি নির্দেশে, ৩ জুলাই পুলিশি পাহারায় তিনটি ভ্যানে করে তাঁদের সড়কপথে তিরুচিরাপল্লিতে নিয়ে যাওয়া হয়। তিরুচিরাপল্লি স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসের একটি নির্ধারিত কোচে তাঁদের তোলা হয়। সালেম আর্মড রিজ়ার্ভ পুলিশের ডিএসপি শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের একটি সশস্ত্র পুলিশ দল আটক বাংলাদেশিদের সঙ্গে ট্রেনে পশ্চিমবঙ্গে আসছে।

তামিলনাড়ু পুলিশের তরফে জানানো হয়েছে, বনগাঁর অদূরে হরিদাসপুর (পেট্রাপোল) স্থলসীমান্তে তামিলনাড়ু পুলিশ আনুষ্ঠানিক ভাবে বিএসএফ-এর কাছে হস্তান্তর করবে ওই বাংলাদেশিদের। এর পর বিএসএফ বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে অনুপ্রবেশকারীদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে। আট্টুরের ওই শিবিরে বর্তমানে ১৩০ জনেরও বেশি ‘সন্দেহভাজন বিদেশি নাগরিক’ আটক রয়েছেন। তাঁদের কয়েক জনের মামলার নিষ্পত্তি হয়নি, বাকিরা জামিনে মুক্ত হলেও আটক রয়েছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত সেখানেই আটক রাখা হবে ‘অনুপ্রবেশকারী’দের।

Bangladeshi Infiltration Bangladeshi Tamil Nadu Push Back BSF Bangladesh Border

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy