Advertisement
E-Paper

লিফটের ভিতরে ছ’বছরের শিশুকে কামড়ে দিল পোষ্য কুকুর, গুরুতর জখম

লিফটের ভিতরে এক শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দিল এক ব্যক্তির পোষ্য কুকুর। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে শিশুটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ১৮:৪৮
লিফটে শিশুর উপর হামলা।

লিফটে শিশুর উপর হামলা।

লিফটের ভিতরে এক শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দিল এক ব্যক্তির পোষ্য কুকুর। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে শিশুটি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার একটি আবাসনে।

মায়ের সঙ্গে লিফটে উঠেছিল বছর ছয়েকের শিশুটি। তার পরই পোষ্য কুকুরকে নিয়ে আবাসনেরই এক ব্যক্তিকে উঠতে দেখা যায়। লিফটের ভিতরে ঢোকার সময় আচমকাই কুকুরটি কামড়ে দেয় শিশুটিকে। তার মা তাকে কোনও মতে আড়াল করেন। অন্য দিকে, পোষ্যকেও টেনে ধরে সামলানোর চেষ্টা করেন ওই ব্যক্তি।

শিশুটির মা জানিয়েছেন, এই ঘটনার পর থেকে তাঁর ছেলে আতঙ্কে ভুগছে। আবাসন মালিক সংগঠনের এক সদস্য বলেন, “এর আগেও এমন ঘটনা বেশ কয়েক বার ঘটেছে। পোষ্যদের জন্য বেশ কয়েকটি নিয়ম তৈরি করা হয়েছে। কিন্তু তার পরেও অনেকে সেই নিয়ম লঙ্ঘন করছেন।” বিষয়টি গ্রেটার নয়ডা কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে জানিয়েছেন ওই আবাসন মালিক সংগঠনের ওই সদস্য। এই ঘটনায় আবাসনের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

তাঁদের অভিযোগ, এই ধরনের ঘটনা আটকাতে আবাসন কর্তৃপক্ষ কোনও কঠোর ব্যবস্থা নিচ্ছেন না। যার ফলে বার বার একই ঘটনা ঘটছে। আগামী দিনে এমন ঘটনা ঘটলে উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবি তুলেছেন তাঁরা।

Dog
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy