Advertisement
E-Paper

যৌনাঙ্গে বোতল, গণধর্ষণের ভিডিয়ো প্রকাশ্যে, বেঙ্গালুরুতে ২ মহিলা-সহ গ্রেফতার ৬

বেঙ্গালুরু পুলিশ আরও জানিয়েছে, নির্যাতিতা এখন অন্য রাজ্যে রয়েছেন। পুলিশের একটি দল তাঁর খোঁজ চালাচ্ছে বলেও জানানো হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ০৮:৫৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২২ বছরের এক তরুণীকে অত্যাচার করছে ৪ যুবক এবং এক মহিলা। তাঁর যৌনাঙ্গে বোতল ভরে দেওয়া এবং তার পর গণধর্ষণের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। এই ভিডিয়ো নেটমাধ্যমে ঝড় তুলতেই বিষয়টি নিয়ে পদক্ষেপ করে বেঙ্গালুরু পুলিশ। ঘটনায় মোট ৬ জনকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দু’জন মহিলা। জানা গিয়েছে, গণধর্ষণের ঘটনাটি বেঙ্গালুরুতে ঘটেছে দিন ছয়েক আগে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বেঙ্গালুরু পুলিশ বলেছে, ‘‘ভিডিয়ো ক্লিপের বিষয়বস্তু এবং জিজ্ঞাসাবাদের সময় যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে ধর্ষণ, শারীরিক নিগ্রহ-সহ বেশ কয়েকটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’’ পুলিশ আরও বলেছে, ‘‘এখনও অবধি পাওয়া তথ্য অনুসারে, অভিযুক্তরা একটিই দলের অংশ এবং মনে করা হচ্ছে তাঁরা বাংলাদেশের। টাকা পয়সা নিয়ে মতভেদের জেরেই ওই যুবতীর উপর এ ভাবে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতিতাকে পাচার করার জন্যই বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছে।’’

বেঙ্গালুরু পুলিশ আরও জানিয়েছে, নির্যাতিতা এখন অন্য রাজ্যে রয়েছেন। পুলিশের একটি দল তাঁর খোঁজ চালাচ্ছে বলেও জানানো হয়েছে। তাঁকে ফিরিয়ে এনে বয়ান নথিভুক্ত করা হবে বলেও জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।

Sexual Assault bengaluru Gangrape Bengaluru Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy