Advertisement
E-Paper

‘প্রায়’ ফাঁকা মাঠেই বাজিমাত বিেজপির

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শৈলেন্দ্র কুমার জানান, ২৬,৬২৯ জন পঞ্চ ও সরপঞ্চ ভোট দেওয়ার অধিকারী। তাঁদের মধ্যে ৯৮.৩% ভোট দিয়েছেন। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ০৩:৩২
নিরাপত্তা: ভোটকেন্দ্রের বাইরে তল্লাশি আধা-সামরিক বাহিনীর। বৃহস্পতিবার শ্রীনগরে। এপি

নিরাপত্তা: ভোটকেন্দ্রের বাইরে তল্লাশি আধা-সামরিক বাহিনীর। বৃহস্পতিবার শ্রীনগরে। এপি

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পরে আজ প্রথম ভোট হল উপত্যকায়। ব্লক উন্নয়ন পরিষদ স্তরের নির্বাচনও এই প্রথম হল উপত্যকায়। তবে এই ভোটে বিজেপি ছাড়া কোনও বড় দলই অংশগ্রহণ করেনি। ভোট শান্তিপূর্ণ ভাবেই হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাতে প্রকাশিত ফল অনুযায়ী, ৮১টি ব্লক দখল করেছে নরেন্দ্র মোদীর দল।

ব্লক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে জম্মু-কাশ্মীরের পঞ্চ ও সরপঞ্চদের (গ্রামপ্রধান)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শৈলেন্দ্র কুমার জানান, ২৬,৬২৯ জন পঞ্চ ও সরপঞ্চ ভোট দেওয়ার অধিকারী। তাঁদের মধ্যে ৯৮.৩% ভোট দিয়েছেন।

জম্মু-কাশ্মীরে ৩১৬টি ব্লক রয়েছে। তার মধ্যে ২৮৩টি ব্লকে আজ ভোট হয়। ২৭টি ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন চেয়ারম্যান। মহিলাদের জন্য সংরক্ষিত চারটি ব্লকে এখনও মহিলা পঞ্চ নির্বাচিত হননি। এ দিনই প্রকাশিত হয়েছে ভোটের ফল। ২১৭টি ব্লকে বিজয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। ৮১টি ব্লকে জিতেছে বিজেপি। চারটি ব্লক দখল করেছে প্যান্থার্স পার্টি। একটিতে জিতেছেন কংগ্রেস প্রার্থী। কংগ্রেস ভোটে অং‌শগ্রহণ না করার সিদ্ধান্তগ্রহণের আগেই ওই ক‌ংগ্রেস প্রার্থী মনোনয়ন পেশ করেছিলেন।

Advertisement

বিশেষ মর্যাদা লোপের পরে উত্তপ্ত রাজ্যে পঞ্চ ও সরপঞ্চদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে সরকার। শ্রীনগর জেলার গ্রামপ্রধানদের রাজধানী থেকেই বিশেষ বাসে ভোট দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। অন্য জেলাতেও একই পদক্ষেপ করে প্রশাসন। কুপওয়ারার এক গ্রামের সরপঞ্চ মহম্মদ ইয়াসিনের কথায়, ‘‘তৃণমূল স্তরে উন্নয়নের জন্য এই ভোট গুরুত্বপূর্ণ।’’

Jammu and Kashmir BDC Election BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy