ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্কযুদ্ধের আবহে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সরকার সে দেশের সমস্ত বিমান সংস্থাকে মার্কিন বোয়িং বিমানের বরাত বাতিল করার নির্দেশ দিয়েছে। আর তাতেই অভাবিত সুযোগ এসে গিয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং আকাশ এয়ারের সামনে।
টাটা গোষ্ঠী পরিচালিত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিভিন্ন চিনা কোম্পানির বাতিল করা বরাতের ১০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট কেনার তৎপরতা শুরু করেছে। পাশাপাশি, ১১টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানও কিনতে চলেছে দুই ভারতীয় বিমান সংস্থা। সাধারণ ভাবে ভারতীয় সংস্থাগুলিকে বরাত দেওয়ার পরে বোয়িংয়ের বিমান পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা হবে না।
প্রসঙ্গত, শুল্কযুদ্ধের আবহে বরাত বাতিলের পাশাপাশি বোয়িংকে নতুন বিমান সরবরাহের বরাত না দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রেসিডেন্ট জিনপিঙের সরকার নির্দেশ দিয়েছে চিনা বিমান পরিবহণ সংস্থাগুলিকে। বেজিঙের নতুন সিদ্ধান্তে কার্যত চিন থেকে ব্যাবসা গোটাতে হবে মার্কিন বিমান নির্মাতা সংস্থাটিকে। জিনপিং সরকারের এই পদক্ষেপে প্রতিদ্বন্দ্বী এয়ারবাস এবং ‘কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অফ চায়না’ (কোম্যাক) লাভবান হবে বলে মনে করছেন অনেকেই।
প্রকাশিত একটি খবরে দাবি, চিনের শীর্ষস্থানীয় তিনটি বিমান সংস্থা— এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং চায়না সাদার্ন এয়ারলাইন্স ২০২৫-২৭ সালের মধ্যে যথাক্রমে ৪৫, ৫৩ এবং ৮১টি বোয়িং বিমানের কেনা চূড়ান্ত করেছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে পাশাপাশি, বোয়িং নির্মিত বিমানের যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রেও চিন নানা বিধিনিষেধ আরোপ করেছে জিনপিং সরকার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার
-
বাণিজ্য-সমঝোতা হয়ে গেল! ভারত-আমেরিকা কে কাকে ছাড় দিল কী কী, কতটা খুলল ভারতীয় কৃষিক্ষেত্রের দরজা?