লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে পৌঁছোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, তদন্তে যা উঠে আসবে, তা প্রকাশ করা হবে জনসমক্ষে। অকুস্থলে যাওয়ার আগে হাসপাতালে যান শাহ। ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শাহ জানান, সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। লালকেল্লার কাছে সুভাষ মার্গ সিগন্যালে একটি চারচাকা গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পথচলতি কয়েক জন জখম হয়েছেন। কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক জনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চ এবং স্পেশ্যাল ব্রাঞ্চ ঘটনাস্থলে পৌঁছোয়। এনএসজি এবং এনআইএ তদন্ত শুরু করেছে। তাতে যোগ দিয়েছে ফরেন্সিক দলও। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
শাহ বলেন, ‘‘আমি দিল্লির সিপি এবং স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধানের সঙ্গে কথা বলেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে, সব প্রকাশ করা হবে জনসমক্ষে।’’
দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছোয়। শুধু তা-ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু ঘটেছে। বিস্ফোরণের পরেই শাহের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের কমপক্ষে ২০টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের পর পরই রাস্তায় দেহাংশ ছড়িয়ে পড়তে দেখেন অনেকেই। বিস্ফোরণের নেপথ্যে কি নাশকতা? বিষয়টি এখনও স্পষ্ট না-হলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?