লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের আগে পার্কিংয়ে বসেই বিভিন্ন উপকরণ মিলিয়ে তৈরি করা হয়েছিল বোমা। সেটি বানিয়েছিলেন দিল্লি বিস্ফোরণকাণ্ডের মূলচক্রী তথা চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর নবি নিজেই। সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ সূত্রে খবর, লালকেল্লার কাছে বিস্ফোরণকাণ্ডের তদন্ত এমনটাই উঠে এসেছে।
গত ১০ নভেম্বর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে একটি ‘হুন্ডাই আই২০’ গাড়িতে বিস্ফোরণ হয়। ওই গাড়ির চালক ছিলেন উমর। পরে আশপাশের বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি লালকেল্লার অদূরে একটি পার্কিংয়ে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল। বিস্ফোরণের দিন দুপুরে ওই পার্কিংয়ে প্রবেশ করেছিল গাড়িটি। বেরিয়েছিল সন্ধ্যায়, বিস্ফোরণের ঠিক আগে। এই দীর্ঘ সময় পার্কিংয়ে কী করছিল গাড়িটি, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। প্রশ্ন জেগেছিল তদন্তকারীদের মনেও। এ বার জানা গেল, পার্কিংয়ে বসেই বিস্ফোরকটি তৈরি করছিলেন উমর।
সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, বিস্ফোরণের দিন গাড়িটি দুপুর ৩টে ১৯ মিনিটে লালকেল্লার অদূরে সুনহেরি মসজিদ কাছে একটি পার্কিংয়ে প্রবেশ করেছিল। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিল। তার পরে ওই পার্কিং থেকে বেরোয় গাড়িটি। পার্কিং থেকে বার হওয়ার কিছু ক্ষণের মধ্যেই সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লার কাছে গাড়িটিতে বিস্ফোরণ হয়।
দিল্লিতে গাড়ির মধ্যে বিস্ফোরণ যে কোনও সাধারণ ঘটনা নয়, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কেন্দ্র। ওই বিস্ফোরণকে সন্ত্রাসী কার্যকলাপ বলে ঘোষণা করেছে নয়াদিল্লি। সম্প্রতি উমরের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তদন্তকারী সূত্রে জানা যায়, বিস্ফোরণের অন্তত এক সপ্তাহ আগে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছিল। বিস্ফোরণের আগে চলতি মাসের শুরুর দিকে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাড়িতে গিয়েছিলেন উমর। ওই সময়েই মোবাইলটি নিজের দাদাকে দিয়ে দেন তিনি। পরে উমরের দাদার কাছ থেকে মোবাইলটি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
প্রকাশ্যে আসা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাধারণ বোমা বিস্ফোরণের সঙ্গে আত্মঘাতী বোমার কতটা ফারাক, কেন আত্মঘাতী বোমারু বানানো হয়, খুব সংক্ষেপে সেই ব্যাখ্যা দিয়েছেন উমর (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাই করেনি আনন্দবাজার ডট কম)। ‘টাইম্স অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে, দিল্লিতে বিস্ফোরণের কিছু দিন আগেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাড়িতে গিয়েছিলেন উমর। নিজের মোবাইল সেখানেই রেখে আসেন তিনি। পরে উমরের দাদার কাছ থেকে মোবাইলটি পাওয়া যায়।
সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র প্রতিবেদন অনুসারে, বিস্ফোরণের ঠিক এক সপ্তাহ আগে পুলওয়ামার বাড়িতে গিয়েছিলেন উমর। ওই সময়েই নিজের একটি ফোন দাদাকে দিয়ে আসেন তিনি। প্রথম দিকে সন্দেহজনক কিছু মনে না-হলেও দিল্লিতে বিস্ফোরণে উমরের নাম উঠে আসার পরে কিছুটা ঘাবড়ে যান তাঁর দাদা। সেই ভয়েই পুলওয়ামার বাড়ির কাছেই একটি পুকুরে ফেলে দেন মোবাইলটি। পরে তদন্তকারীরা দেখেন উমরের দু’টি মোবাইলের একটির সর্বশেষ ‘লোকেশন’ ছিল পুলওয়ামায়। সেই সূত্র ধরেই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকেরা। তাতেই পাওয়া যায় মোবাইলের হদিস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?
-
‘ম্যাডাম এক্স’, ‘জ়েড’-কে প্রায়ই ফোন শাহীনের! ‘হার্ট স্পেশ্যালিস্ট, মেডিসিন’-এর মতো সাঙ্কেতিক শব্দের ব্যবহার, অর্থ কী?